মাসউদুল কাদির ।।
মাওলানা ইসহাক ফরিদী রহ.। ছিলেন রাজধানীর চৌধুরীপাড়া মাদরাসার মুহতামিম। দেশে অন্যতম শীর্ষ আলেম। তবে তাঁর সত্তাজুড়ে ছিল লেখালেখি। তিনি দুই হাঁটু গেড়ে লিখতেন। এক হাঁটু ব্যথা হয়ে গেলে আরেক হাঁটু গেড়ে বসতেন। ঘণ্টাখানেক পরপর চৌধুরীপাড়া মাদরাসার দোতলার (পুরনো ভবন) বারান্দায় চলে আসতেন। হাঁটতেন।
আমার আট বছরের এই দীর্ঘ সময়ে দেখেছি, ইসহাক ফরিদী রহ. লিখতে লিখতে পায়ে ব্যথা অনুভব করলে সে সময়টা হাঁটতেন। ওই সময়টাও নষ্ট করতেন না। হাঁটতেন ঠিকই। বারান্দায় কাউকে পেলেই সেদিনের কোনো হাদিস তাকে শোনাতেন। লিখতে গিয়ে বা পড়তে গিয়ে কোনো হাদিস পেলেই তিনি বারবার এই হাদিসের চর্চা করতেন।
দেখতাম, ছোট নেই বড় নেই, উস্তাদ-শাগরেদ নেই, সবার কাছেই তিনি ওই হাদিস বা কুরআনের কোনো আয়াতের তরজমা, ব্যাখা নিয়ে কথা বলতেন। এটা ছিল তাঁর ভ্রাম্যমাণ জ্ঞান চর্চার এক জাদুকরি দর্শন। এ দর্শনে বিশেষত শিক্ষার্থীরা দারুণভাবে আসক্ত হতো। হয়তো নিচে কোথাও গিয়েছিল একটু নাস্তা আনতে কিন্তু হুজুর পথে পেয়ে তাকে একটি হাদিস মুখস্ত করিয়ে দিয়েছেন। এটা তখন আদতে খারাপ লাগলেও পরে ঠিকই ভালো লেগেছে।
হজরত কাজী মুতাসিম বিল্লাহ রহ., মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ ও মাওলানা নুর হোসাইন কাসেমী দামাত বারাকাতুহুম লাজনাতুত তালাবা বাংলাদেশ নামে লেখালেখি ও মানুষ গঠনের যে আন্দোলন শুরু করেছিলেন ইসহাক ফরিদী রহ. ছিলেন এর অন্যতম সিপাহসালার।
লাজনাকে কেন্দ্র করেই প্রচুর পরিমাণ লেখক তৈরিতে যে ভূমিকা রেখেছেন তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আজকের দিনে শীর্ষ লেখকদের অনেকেই সেই ফরিদাবাদ, মালিবাগ, বারিধারা ও চৌধুরীপাড়ার ফারেগিন। লাজনার ছোঁয়াতেই তারা লেখক হয়েছেন।
আমাদের উস্তাদগণ, বিশেষত ইসহাক ফরিদী রহ. কেউ কিছু লিখলে তাকে বিপুল উৎসাহ দিতেন। আর এই উৎসাহের কারণেই একজন তরুণ চলার মতো পাথেয় পেয়ে যেতো।
আমার মনে পড়ে, ২০০৪ সালে আমার প্রথম গল্পগ্রন্থ ‘রাতুলের রঙধনু’ প্রকাশিত হলো। আমাদের লেখালেখি বা সংস্কৃতিচর্চার সব সাফল্যই আমরা হুজুরকে দেখাতাম। আমাদের সামান্য কর্মচেষ্টাকে এমনভাবে প্রশংসা করতেন, এমন করে বলতেন মনে হতো হুজুর নিজেই ওটা লিখেছেন। নিজের মনে করে তিনি প্রশংসা করতেন।
‘রাতুলের রঙধনু’ বইটা হুজুরকে দিলে বইয়ের অনেক অংশ সঙ্গে সঙ্গেই পড়ে ফেললেন। আমি বিস্মিত হলাম। আপ্লুত হলাম। তখন বুঝিনি, পরে বু