শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

'বেফাকের অধীনে কারিগরি প্রশিক্ষণ ও ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করা হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মুসলেহুদ্দীন রাজু। বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের (বেফাক) সহ-সভাপতি। জামেয়া হুসাইনিয়া গওহরপুর মাদরাসার মুহতামিম। কওমি মাদরাসা, শিক্ষা-সংস্কৃতি ও শিক্ষার্থীদের নিয়ে সবসময় ভাবেন এবং চিন্তা করেন। তরুণ আলেমদের কর্মসংস্থান নিয়ে ভাবনা বিনিময় করেছেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে। তার সঙ্গে কথা বলেছেন নিউজরুম এডিটর মোস্তফা ওয়াদুদ। 


আওয়ার ইসলাম : তরুণ আলেমদের কর্মসংস্থান নিয়ে আপনার ভাবনা কী?

মাওলানা মুসলেহুদ্দীন রাজু : একসময় কওমি মাদরাসা ফারেগ নবীন আলেমদের কর্মসংস্থান বলতে সাধারণ মানুষ বুঝতো, তারা শুধু মাদরাসায় পড়াবে। না হয় মসজিদে ইমামতি করবে। এ দুটো ক্ষেত্র ছাড়া অন্য কোনো লাইনে যাওয়াকে অভিশাপ মনে করতো।

কিন্তু বর্তমানে বিষয়টি এখানেই সীমাবদ্ধ নেই। বরং এখন তাকমিল সমাপণীর পর অনেকেই ব্যবসা করছেন। বিভিন্ন ধরনের প্রশিক্ষণে যোগদান করছেন। অনেকেই যোগ্যতাভিত্তিক বিভিন্ন ধরনের চাকুরিতে যোগ দিচ্ছেন। অনেকে লেখালেখি করছেন।

প্রকাশনালয়ে কাজ বেছে নিচ্ছেন অনেকে। এর যথাযথ কারণও আছে। যেমন ধরুন, আগে একটা সময় ছিলো কওমি মাদরাসায় শুধু ধর্মীয় জ্ঞান শিক্ষা দেয়া হতো। অন্য শিক্ষাকে অবৈধ মনে করা হতো।

কিন্তু বর্তমানে কওমি মাদরাসায় শুধু ধর্মীয় শিক্ষায় সীমাবদ্ধ নেই। বরং এখন সব ধরনের শিক্ষাই কওমি মাদরাসায় দেয়া হয়। কওমি মাদরাসার ছেলেরা এখন সব বিষয়ে পারদর্শী।

তথ্য-প্রযুক্তি, সাহিত্য-সাংবাদিকতা, কম্পিউটার জ্ঞানসহ সব বিষয়ে সমান পাণ্ডিত্য রয়েছে তাদের। অতএব এসব কিছুর বিবেচনায় একথা নির্বিঘ্নে বলা চলে, কওমি মাদরাসার ছাত্রদের কর্মসংস্থান দিন দিন বাড়ছে।

আওয়ার ইসলাম : তরুণ আলেমদের কর্মসংস্থান তৈরিতে মাদরাসা বোর্ডগুলোর কোনো ভূমিকা থাকতে পারে বলে মনে করেন কি?

মাওলানা মুসলেহুদ্দীন রাজু : অবশ্যই ভূমিকা রাখা উচিত। অন্যান্য বোর্ডের কথা আমি বলতে পারবো না। তবে বেফাক বোর্ডের অধীনে এ ব্যাপারে ফিকির করা হচ্ছে। বিভিন্ন কারিগরী প্রশিক্ষণ দেয়া ও ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার প