শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

হাসি-তামাশায় বিয়ে: কী বলে ইসলাম?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন হারুন: ইসলামের প্রায় সব বিষয়ই নিয়ত নির্ভর।  নিয়ত ছাড়া  কোন কাজ সঠিকভাবে হয় না।  হাসি তামাশা করে কোনকিছু করলে তাও বিবেচ্য হয় না। কিন্তু তিনটি বিষয় এমন আছে যা নিয়ত ছাড়া কিংবা হাসি-তামাশা করে বললেও তা শীরধার্য হয়ে যায়। শরীয়ত তা বিবেচ্য হিসেবে ঘোষণা করে।

সে তিনিটি বিষয় হলো, বিয়ে, তালাক ও রাজা‘আত। কেউ যদি হাসি তামাশা করে বিয়ের ইজাব ও কবূল করে তাহলে বিয়ে সংগঠিত হয়ে যাবে।

অনূরূপ কেউ যদি হাসি তামাশা করে নিজের স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে তার স্ত্রী তালাক হয়ে যাবে। রাজা‘আত (তথা তালাকপ্রাপ্ত স্ত্রীকে ফেরত নেয়া) অনিচ্ছ করে যদি বলে আমার স্ত্রীকে ফেরত নিলাম তাহলেও স্ত্রী রাজা‘আত হয়ে যাবে।

এ বিষয়ে একটি হাদীস হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সা. ইরশাদ করেছেন, তিনটি বিষয় এমন রয়েছে, যা বাস্তবতার নিয়তে করলেও সংগঠিত হয় এবং হাসি তামাশাচ্ছলে করলেও সংগঠিত হয়, সে তিনটি হলো বিবাহ, তালাক ও রাজআত। সূত্র: মেশকাত ২য় খণ্ড, কিতাবুন নিকাহ।

এ হাদিসের ব্যখ্যায় আল্লামা ইবনুল হুমাম র. লিখেছেন, ঠাট্টামূলক সম্পাদনকারীর বিয়েও সংগঠিত হয়ে যাবে এবং বিয়ের সকল বিষয় অবশ্য পালনীয় বলে বিবেচিত হবে।

কেননা রাসুল সা. ইরশাদ করেছেন, তিনটি বিষয়, প্রকৃতপক্ষে হোক বা ঠাট্টামূলক হোক উভয় অবস্থায় সংগঠিত হবে, (সে তিনটি হলো:) বিবাহ, তালাক ও রাজা‘আত।

এ হাদীসটি ইমাম তিরমিযী র. হযরত আবু হুরায়রা রা. সূত্রে রাসুল সা. থেকে বর্ণনা করেছেন। সূত্র: ফাতহুল কাদীর, ৩য় খণ্ড, কিতাবুন নিকাহ।

হুআ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ