শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

খতমে নবুওয়াত নিয়ে ৪ বই বাজারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খতমে নবুওয়াত নিয়ে ‘মাসআলায়ে খতমে নবুওয়াত’ নামে একটি বই এসেছে বাজারে। গত ফেব্রুয়ারিতে বইটি প্রকাশ করে ‘মাকতাবাতুল হেরা’ প্রকাশনী। এটি ছাড়াও এ বিষয়ের আরও ৩টি বই পাওয়া যাচ্ছে।

‘মাসআলায়ে খতমে নবুওয়াত’ বইয়ের লেখক হযরত মাওলানা মুফতি মুহাম্মাদ শফী রহ.; বইটি অনুবাদ করেছেন মাওলানা আহসান ইলিয়াস।

৭২ টাকা মূল্যের এই বইটি কিতাবঘর ডটকমে অর্ডার করলে ৪০ টাকা সার্ভিস-চার্জে দেশের যে কোনও প্রান্তে পৌঁছে দেওয়া হবে।

এ বইয়ের ভূমিকায় বলা হয়েছে, ‘রিসালাত ও নবুওয়াতের ধারাবাহিকতা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমাপ্ত হয়েছে। কুরআনের বহু আয়াত এবং হাদিসে মুতাওয়াতিরা দ্বারা বিষয়টি প্রমাণিত এবং খতমে নবুওয়াত-সংক্রান্ত আকিদায় মুসলিম বিশ্বের আলেমরা ঐকমত্য পোষণ করেন। এমনকি এই আকিদাকে দীনের গুরুত্বপূর্ণ বিষয়াদির মধ্যে গণ্য করা হয়েছে। এর অস্বীকারকারীকে কাফের বলা হয়েছে।

তবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন যে, এই উম্মতের মাঝে এমন একদল দাজ্জালের আবির্ভাব হবে, যাদের প্রত্যেকেই নবুওয়াতের দাবি করবে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়েছে। প্রতিটি যুগেই কোনো-না-কোনো দাজ্জাল নবুওয়াতের দাবি করেছে।

এরই ধারাবাহিকতায় বিংশ শতাব্দীর শেষ দিকে উপ-মহাদেশের বুকে আবির্ভাব ঘটে আরেক দাজ্জালের; যার নাম মির্যা গোলাম আহমাদ কাদিয়ানী। হিন্দুস্থানে ব্রিটিশ শাসনামলে তার উত্থান ঘটে এবং ব্রিটিশ সরকারের ছত্রছায়ায় তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করে।

এ কারণে জনসাধারণের সংশয়-সন্দেহ দূর করার জন্য হিন্দুস্থানের একদল আলেম মির্যা কাদিয়ানি সম্পর্কে কলম ধরেন এবং তার দাবি খণ্ডন করে বিভিন্ন বইপত্র রচনা করেন। মুফতিয়ে আযম পাকিস্তান মুফতি মুহাম্মদ শফি রহ. রচিত আলোচ্য পুস্তিকাটি একই উদ্দেশে রচিত। তিনি একদিকে কুরআন, হাদিস ও আসারের আলোকে রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতকে খতমে নবুওয়াত প্রমাণ করেছেন, অপরদিকে কাদিয়ানির বিভিন্ন উদ্ভট দাবি এবং অবান্তর যুক্তির দাঁতভাঙা জবাব প্রদান করেছেন।’

খতমে নবুওয়াত নিয়ে ‘কাদিয়ানীরা অমুসলিম কেন?’ নামে একটি বই বাজারে আনে রাহনুমা প্রকাশনী। ২০১৪ সালের জানুয়ারিতে বাজারে আসা এ বইয়ে কাদিà§