মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পাবজি গেম খেলার অপরাধে ১০ শিক্ষার্থী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের গুজরাটে পাবজি গেম খেলার অপরাধে ১০ জন শিক্ষার্থীকে গ্রেফতার করে গুজরাট পুলিশ। বিভিন্ন নেতিবাচক দিক ও তরুণ প্রজন্মকে এর আশক্তি থেকে মুক্ত করতে গুজরাটে পাবজি নিষিদ্ধ করা হয়েছে।

পুলিশ কর্তৃপক্ষ জানায়, গুজরাটে নিষিদ্ধ হওয়া স্বত্ত্বেও এই পাবজি খেলায় তাদেরকে গ্রেফতার করা হয়। গুজরাটের বিভিন্ন পাবলিক প্লেসে পাবজি খেলার সময় পুলিশ তাদের গ্রেফতার করে। পরে অবশ্য সেদিনই তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

গুজরাট কর্তৃপক্ষ জানায়, পাবজি গেম তরুণদের মনস্তাত্ত্বিক আচরণগত ও শিক্ষাক্ষেত্রে মারাত্মক বিরূপ প্রভাব ফেলছে। যা তরুণদের কাছে আশক্তিতে পরিণত হয়েছে।।

কি এই পাবজি?

প্লেয়ার আননোওন'স ব্যাটলগ্রাউন্ড (পিইউবিজি বা পাবজি) একটি অনলাইন মাল্টিপ্লেয়ার অ্যাকশান খেলা। প্রতিনিয়ত নিজে টিকে থাকতে অন্যকে প্রতিহত করতে হয় এইখানে।

এর হাই রেজ্যুলেশন থ্রিডি গ্রাফিক্স ও ইন্টারেক্টেভি ফাংশনের জন্য গেমটি আশক্তিতে পরিণত হয়েছে। আর প্রতিদিন এর নতুন নতুন আপডেট থাকে অ্যাডভেঞ্চারাস সব স্টেজ। যেগুলো উপভোগ করতে মরিয়া হয়ে থাকেন খেলোয়াররা।

ইতোমধ্যে ৭৩ শতাংশ পাবজি খেলোয়ার তাদের স্মার্টফোনেই খেলছেন গেমটি এবং বিশ্বব্যাপী ২০০ মিলিয়ন পাবজি খেলোয়ার রয়েছে।
দক্ষিণ কোরিয়া ভিত্তিক ভিডিও গেম ডেভেলপার কোম্পানি ব্লুহোল ২০১৭-তে বাজারে ছাড়ে এই গেম।

সূত্র: এনডিটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ