শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

সামহোয়্যারইন ব্লগ ও গুগল বুকস পর্নোসাইটের তালিকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ওয়েবসাইট বন্ধ করার যে তালিকা গত বুধবার পাঠানো হয়েছে সেখানে দেখা গেছে বাংলাদেশের প্রসিদ্ধ সামহোয়্যারইন ব্লগ ও গুগল বুকসের নাম রয়েছে৷

সামহোয়্যারইন ব্লগ বন্ধ করে দেয়া হয়েছে কিনা জানতে চাইলে ‘ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ' আইএসপিএবি-র সভাপতি আমিনুল হাকিম গণমাধ্যমকে বলেন, ‘‘আমরা নির্দেশ পেয়েছি৷ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে সর্বশেষ যে তালিকা এসেছে সেখানে সামহোয়্যারের নাম আছে৷ আমরা সেটা বন্ধ করে দিয়েছি৷

তিন দিন বন্ধ ছিল তাই হয়তো অনেক আইএসপি এটা বন্ধ করতে পারিনি৷ শিগগিরই বন্ধ করে দেবে৷ আর গুগল বুকস যেটা বলা হচ্ছে, সেটা কিন্তু গুগলস বুকস ডট কম ডট বিডি৷ আসল যেটা গুগল বুকস ডট কম, সেটা চালু আছে৷ আমরা তালিকা অনুযায়ী বন্ধ করতে পারি শুধু৷ আমাদের সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই৷

পর্নোসাইট বন্ধ করতে গিয়ে অনেকগুলো পপুলার সাইটও বন্ধ হয়ে যাচ্ছে৷ যেমন সামহোয়্যারইন ব্লগ, গুগল বুকস৷ কিন্তু এগুলো তো পর্নোসাইট না, তাহলে এগুলো বন্ধ হচ্ছে কেনো? এর জবাবে টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন নিশ্চয় কোনো কারণ আছে৷ নিশ্চয় অশ্লীল কোনো কনটেন্ট আছে৷ আমরা তো পর্নো বলতে শুধুমাত্র ‘ন্যাংটা' ছবি বুঝি না, যে কোনো কনটেন্ট লেখা কিংবা নাটক এরকম বহু জিনিস আছে যে সব জায়গাতে অনুচ্চারিত শব্দ ব্যবহার হয়৷ আমরা কিন্তু কেবলমাত্র ছবির পর্নোসাইট বন্ধ করছি না৷

অতএব কন্টেন্টের মধ্যে থাকতে পারে... ৷ সামহোয়্যারইন ব্লগ একসময় খুবই বিতর্কিত ব্লগ ছিল৷ এদের কনটেন্টগুলো শুধুমাত্র সরকারবিরোধী না, আরো জঘন্য ছিল৷ যে কোনো বিষয়ে যাকে তাকে যেখানে সেখানে আক্রমণ করত তারা৷ নাস্তিকতার জন্যও দায়ী ছিল তারা৷

সুতরাং এরকম কোনো কনটেন্টের জন্য এটা হতে পারে৷ ওভারঅল একটা সম্পূর্ণ নিরাপদ ইন্টারনেট চাই আমরা৷ আমরা ফেসবুক, ইউটিউবকে ধরবো৷ ইন্ডিভিজুয়াল অ্যাপস যেগুলো আছে সেগুলোও ধরব৷ আমাদের জন্য প্রতিজ্ঞা হচ্ছে শিশুর জন্য এটা নিরাপদ করে যাব৷

-এটি