সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

ভারতীয় মুভির গান বাজানোয় পাকিস্তানের স্কুলের রেজিস্ট্রেশন বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের করাচির একটি স্কুলের অনুমোদন বাতিল করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারণ, ওই স্কুলে ভারতের মুভির গান ‘ফির ভি দিল হ্য়ায় হিন্দুস্তানি’ বাজানো হয়েছে। সূত্র– হিন্দুস্তান টাইমস।

সূত্রের খবরে প্রকাশ, করাচির মামা বেবি কেয়ার স্কুলে ছিল অনুষ্ঠান। সেখানেই বলিউডি গানের সঙ্গে নাচানাচি করতে দেখা যায় স্কুলের শিক্ষার্থীদের। বিষয়টি নজরে আসে ডায়রেক্টরেট অফ প্রাইভেট ইন্সটিটিউশনের কর্তাদের। ব্যস! স্কুলটিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই বাতিল করে দেওয়া হয় রেজিস্ট্রেশন।

করাচির ডায়রেক্টরেট অফ প্রাইভেট ইন্সটিটিউশনের কর্তাদের মতে, এই ধরনের গান আদতে পাকস্তান পরিপন্থী। এমনটা সহ্য করার সুযোগ নেই।

পুলওয়ামায় জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে এখন তলানিতে। একে-অপরকে চোখা চোখা বাক্য-বাণে বিদ্ধ করছেন দু'দেশের কর্তারা। এরই মাঝে কিনা চলছে ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ