সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

কেন মাসুদ আজহারে ‘সহৃদয়’ চীন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের সংগঠন জইশ-ই-মুহাম্মদ। ঘটনার পরই ভারতের উদ্দেশে শোক ও সমবেদনা জানিয়েছে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স।

তবে এক্ষেত্রে বেশ দেরিতে সরকারি বিবৃতি দিয়েছে চীন। একইসঙ্গে জইশ-ই-মুহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তালিকায় অন্তর্ভুক্তিতে ভারতের আবেদনও ফিরিয়েছে এদেশ। পাশাপাশি এর কারণটাও জানিয়েছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র জেং শাং সংবাদ মাধ্যমের কাছে এ দিন স্পষ্ট করেই জানিয়ে দেন কী কারণে তারা মাসুদকে ওই তালিকায় চাইতে পারছে না। তিনি বলেন, ‘তালিকাভুক্ত করার ব্যাপারে আমি মনে করাতে চাই নিরাপত্তা পরিষদের ১২৬৭ অনুচ্ছেদের কথা, যেখানে পরিষ্কার করে বলা হয়েছে, সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে তালিকাভুক্ত করার নির্দেশাবলী।’

তিনি আরও বলেন, কিন্তু ব্যক্তিবিশেষকে তালিকাভুক্ত করার বিষয়টি ভিন্ন। এ ব্যাপারে আমরা সবসময়ই বিষয়টিকে “আন্তরিক, দায়িত্বশীল এবং পেশাদারি পদ্ধতিতে পর্যবেক্ষণ করতে চাই।”

শাং বলেন, “ইতোমধ্যেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জইশ-ই-মুহাম্মদ তালিকাভুক্ত হয়েছে। ফলে মাসুদ আজহারকে তালিকাভুক্ত করার ব্যাপারে আমরা গঠনমূলক এবং দায়িত্বশীল পদক্ষেপ নিতে চাই।”

শুধু ভারত নয়, জাতিসংঘের অন্য দেশগুলো সম্মিলিতভাবে মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তালিকাভুক্ত করার আবেদন জানিয়েছে। এর পরই চীনের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এই বক্তব্য আসে।সূত্র– ইন্ডিয়া টুডে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ