মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪ বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান ‘দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিন’ মসজিদ উচ্ছেদ বন্ধে অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি জমিয়তের পল্টন থানার আহ্বায়ক কমিটি গঠন আসন্ন আলিম পরীক্ষা কেন্দ্র করে বোর্ডের জরুরি  নির্দেশনা ফেনীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড়ের দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ জন নিহতের ঘটনায় জমিয়তে উলামায়ে হিন্দের শোক কাতারে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত ১৩, আহত ৬৬

মোদিকে হটাতে এবার দিল্লিতে মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কলকাতা ধর্না মঞ্চ থেকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এর পরের আন্দোলন হবে দিল্লিতে।

গতকাল মোদিবিরোধী ধর্নায় মমতার পাশে যোগ দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি প্রধান অরবিন্দ কেজরিওয়াল, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও বর্ষীয়ান নেতা ফারুক আব্দুল্লাহ, সিপিএম সাধারণ সম্পাদক সিতারাম ইয়েচুরিসহ অন্যান্য দলের প্রতিনিধিরা।

মমতা বলেন, রাজ্যের রাজনীতিকে কংগ্রেস ও বাম আমাদের প্রতিপক্ষ কিন্তু কেন্দ্রের রাজনীতি মোদি সরকার হটাতে আমরা একসঙ্গে কাজ করে যাব।

ফারুক আব্দুল্লাহ বলেন, আমরা সবাই প্রধানমন্ত্রী হতে চাই। কিন্তু প্রধানমন্ত্রী পরে হবেন। আগে এই সরকারকে হটান।

মোদি সরকাররের হিন্দুত্ববাদী রাজনীতির কড়া সমালোচনা করে এই নেতা আরও বলেন, আমরা কি হিন্দু বা মুসলমান কাউকে বলি এটা খাবেন না ওটা করবেন না? মুসলমানদের বলা হচ্ছে এই দেশে থাকতে হলে আমাদের কথা শুনতে হবে।

আমি এই হিন্দুদের জিজ্ঞাসা করি, এই দেশটা কি আপনার বাপের? মোদি হটাও, দেশ বাঁচাওয়ের ডাক দিয়েছি আমরা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ