শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

সবচেয়ে মারাত্মক রেডিয়েশন শাওমির ফোনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি ‘দ্য জার্মান ফেডারাল অফিস অব রেডিয়েশন প্রোটেকশন’ নামের একটি সংস্থা মোবাইল ফোনের রেডিয়েশনের পরিমাণ নিয়ে জরিপ করেছে।

জরিপে দেখা যাচ্ছে, শাওমির এমআই এ১-এ রেডিয়েশন সবচেয়ে বেশি। এর পরিমাণ ১.৭৫ ওয়াট প্রতি কিলোগ্রাম। অথচ বিশ্ব জুড়ে ফোনের ব্যবহারযোগ্য বা নিরাপদ অ্যাবজর্ভশন রেট ০.৬ ওয়াট প্রতি কিলোগ্রাম।

২০১৮ সালের ১০ ডিসেম্বরের মধ্যে অ্যাপল, ব্ল্যাকবেরি, গুগল, এইটিসি, হুয়াওয়েই, এলজি, মোটোরোলা, ওয়ান প্লাস, স্যামসাং, সনি, শাওমি, জেডটিই- ফোনগুলির মধ্যে সমীক্ষা চালায় এই সংস্থা।

চীনের ওয়ান প্লাস ৫টি'র রেডিয়েশনের পরিমাণ ১.৬৮ ওয়াট প্রতি কিলোগ্রাম, শাওমি এমআই ম্যাক্স ৩-র ক্ষেত্রে রেডিয়েশনের পরিমাণ ১.৭৫ ওয়াট প্রতি কিলোগ্রাম। শাওমি ও ওয়ান প্লাসের ফোনগুলির রেডিয়েশনের পরিমাণ এই তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি।

এরপর রয়েছে ওয়ান প্লাস ৬টি ও এইচটিসি ইউ১২ লাইফ। এই ফোনের ক্ষেত্রে রেডিয়েশনের পরিমাণ ১.৫৫ ও ১.৪৮ ওয়াট প্রতি কিলোগ্রাম।

এরপরই তালিকায় রয়েছে শাওমি এমআই মিক্স৩ ও গুগল পিক্সল ৩-এক্স এল। এই ফোনের ক্ষেত্রে রেডিয়েশনের পরিমাণ ১.৪৫ ও ১.৩৯ ওয়াট প্রতি কিলোগ্রাম।

ওয়ান প্লাস ৫ ও আই ফোন ৭-এর ক্ষেত্রেও রেডিয়েশনের পরিমাণ মারাত্মক। এই ফোনগুলির ক্ষেত্রে রেডিয়েশনের পরিমাণ ১.৩৯ ও ১.৩৮ ওয়াট প্রতি কিলোগ্রাম।

এরপর রয়েছে সনি এক্সপেরিয়া এক্স জেড১ কমপ্যাক্ট ও এইচটিসি ডিসায়ার ১২/১২+ এর ক্ষেত্রে রেডিয়েশনের পরিমাণ ১.৩৬ ও ১.৩৪ ওয়াট প্রতি কিলোগ্রাম।

গুগল পিক্সল ৩ ও ওয়ান প্লাস ৬-এর ক্ষেত্রে রেডিয়েশনের পরিমাণ একই। ১.৩৩ ওয়াট প্রতি কিলোগ্রাম।

আইফোন ৮-এর ক্ষেত্রে রেডিয়েশনের পরিমাণ ১.৩২ ওয়াট প্রতি কিলোগ্রাম।

শাওমি রেডমি নোট ৫-এর ক্ষেত্রে রেডিয়েশনের পরিমাণ ১.২৯ ওয়াট প্রতি কিলোগ্রাম। জেডটিই অ্যাক্সন ৭ মিনির ক্ষেত্রেও রেডিয়েশনের পরিমাণ একই।

তবে স্যামসাং নোট ৮, এ৮ বা স্যামসাংয়ের অন্য স্যামসাং ফোনের ক্ষেত্রে রেডিয়েশন যথাক্রমে ০.১৭, ০.২৪, ০.২৬, ০.২৯, অর্থাৎ যথেষ্ট নিরাপদ বলেই উল্লেখ করেছে এই সংস্থা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ