মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪ বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান ‘দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিন’ মসজিদ উচ্ছেদ বন্ধে অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি জমিয়তের পল্টন থানার আহ্বায়ক কমিটি গঠন আসন্ন আলিম পরীক্ষা কেন্দ্র করে বোর্ডের জরুরি  নির্দেশনা ফেনীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড়ের দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ জন নিহতের ঘটনায় জমিয়তে উলামায়ে হিন্দের শোক কাতারে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত ১৩, আহত ৬৬

বর্ধিত বেতন-ভাতা পাননি দিল্লির ইমাম-মুয়াজ্জিনেরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:

ঘোষণা অনুযায়ী ভারতের দিল্লির ইমাম-মুয়াজ্জিনদের বর্ধিত বেতন-ভাতা দেওয়া হয়নি। ওয়াকফভুক্ত মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের জানুয়ারির বর্ধিত বেতন চলতি ফেব্রুয়ারিতে দেওয়ার কথা ছিল। কিন্তু এ মাসের ১২ দিন অতিবাহিত হলেও ইমাম-মুয়াজ্জিনেরা তাদের বর্ধিত বেতন-ভাতা পাননি।

২৩ জানুয়ারি দিল্লি ওয়াকফ বোর্ড আয়োজিত এক সম্মেলনে হাজারো ইমাম-মুয়াজ্জিনের উপস্থিতিতে দিল্লির মুখমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা দেন, দিল্লি সরকারের পক্ষ থেকে ওয়াকফভুক্ত মসজিদের ইমামদের মাসে ১০ হাজার থেকে বাড়িয়ে ১৮ হাজার টাকা এবং মুয়াজ্জিনদের ৯ হাজার থেকে বাড়িয়ে ১৬ হাজার টাকা করে দেওয়া হবে।

ওই সময় তিনি আরও জানান, ওয়াকফ বোর্ডের অধীনে ১৮৫টি মসজিদের ২৬০ জন ইমাম ও মুয়াজ্জিন সুবিধা পাবেন। এ ছাড়া, ওয়াকফ বোর্ডের বাইরে থাকা প্রায় দেড় হাজার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের যথাক্রমে ১৪ হাজার ও ১২ হাজার টাকা করে দেওয়া হবে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ