বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

১০-১১ জানুয়ারি সাভার দারুল উলুম ইসলামীয়া মাদরাসার সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভার দারুল উলুম ইসলামীয়া মাদরাসার সম্মেলন আগামী  ১০ ও ১১ জানুয়ারী অনুষ্ঠিত হবে।

ঢাকা সাভারে দারুল উলুম ইসলামিয়া মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে দুইদিন ব্যাপী ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সাভারের শাহীবাগ-ডগরমোড়া সংলগ্ন দারুল উলুম ইসলামীয়া মাদরাসা ময়দানে প্রত্যেহ বাদ আসর থেকে সম্মেলনের কার্যক্রম শুরু হয়ে চলবে মধ্যরাত পর্যন্ত।

প্রথম দিন আল্লামা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে বয়ান করবেন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা নাজমুল হাসান, মাওলানা রেজাউল করিম ও আবদুল মান্নান পাটাশায়রী প্রমুখ।

দ্বিতীয় দিন জামিয়া সুবহানিয়ার শাইখুল হাদীস মুফতি মহিউদ্দিন মাসুমের সভাপতিত্বে বয়ান করবেন জামিয়া শায়েখ যাকারিয়ার প্রিন্সিপাল ড. মুশতাক আহমেদ, মুফতি ফোরকান আহমাদ, মুফতি নূরুদ্দীন নোমানী ও মাওলানা শাহেদ জাহিরী প্রমূখ।

এছাড়াও বিশেষ আর্কষণ হিসেবে মাহফিলে উপস্থিত হবেন জাগ্রত কবি মুহিব খান।

দলমত নির্বিশেষ সকলকে মাহফিলে অংশগ্রহণ করতে কর্তৃপক্ষ আহবান জানিয়েছেন।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ