মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পৃথিবী থেকে সবচেয়ে দূরের গ্রহানুতে নাসার মহাকাশযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পৃথিবী থেকে সাড়ে ৬ বিলিয়ন কিলোমিটার দূরের গ্রহাণু আল্টিমা থুলির প্রথম স্পষ্ট ছবি পাঠিয়েছে নাসার মহাকাশযান নিউ হরাইজন।

নাসার পাঠনো ছবিতে দেখা যায়, দুটি ছোট হিমশীতল গোলক একে অন্যের সঙ্গে জুড়ে আছে।

বিজ্ঞানীরা বলছেন, হিমশীতল কুইপার বেল্টে আল্টিমা থুলির মতো অসংখ্য বস্তু রয়েছে। এখান থেকে পাওয়া তথ্য সৌরজগতের গঠন ও স্তরবিন্যাসের গুরুত্বপূর্ণ তথ্য দেবে।

এর আগে নতুন বছরের প্রথম দিনেই আল্টিমা থুলির কাছাকাছি পৌঁছে যাওয়ার সংকেত পাঠায় নাসার মহাকাশযান। এর মাধ্যমে সৌরজগতের এখন পর্যন্ত সবচেয়ে দূরতম স্থানের বস্তুর কাছে পৌঁছালো কোনো মহাকাশ যান।

২০০৬ সালে পাঠানো নিউ হরাইজন আল্টিমা থুলিতে পৌঁছাতে সময় নেয় প্রায় ১৩ বছর। ২০১৫ সালে সৌরজগতের নবম গ্রহ প্লুটোর স্পষ্ট ছবি পাঠায় এটি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ