মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

টুইটারের কাছে একজনের তথ্য চেয়েছে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের কাছে বাংলাদেশ সরকারের পক্ষে এক ব্যক্তির অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য জানতে চাওয়া হয়েছে।

টুইটারের ট্রান্সপারেন্সি প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে ওই অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য জানতে চেয়েছে সরকার।

সরকারের এমন অনুরোধে সাড়া দেয়নি টুইটার কর্তৃপক্ষ। টুইটার তাদের ওয়েবসাইটে ট্রান্সপারেন্সি প্রতিবেদনটি প্রকাশ করেছে। মূলত ছয় মাস পরপর এমন প্রতিবেদন প্রকাশ করে টুইটার কর্তৃপক্ষ।

যেখানে কোনো দেশের সরকারের পক্ষ থেকে তাদের কাছে কত তথ্য জানতে চাওয়া হয় এবং সেগুলো সরবরাহ করা হয় কিনা তা জানায় মাইক্রোব্লগিং সাইটটি।

প্রতিবেদনে আরো বলা হয়, টুইটার ছয় মাসে ৩৮ দেশ থেকে মোট ছয় হাজার ৯০টি অনুরোধে ১৬ হাজার ৮৮২টি অ্যাকাউন্টের তথ্য চেয়েছে। এবারই প্রথম ওমান এবং পানামা তথ্য চেয়েছে টুইটারের কাছে। টুইটার সেসব অনুরোধ যাচাই-বাছাই করে ৫৬ শতাংশ ক্ষেত্রে তথ্য সরবরাহ করেছে।

ওই প্রতিবেদনের বাংলাদেশ অংশে দেখা যায়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবার শুধু একটি অ্যাকাউন্টেরই তথ্য চাওয়া হয়েছে।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: মাহবুব তালুকদার