রোকন হারুন ।। আওয়ার ইসলাম
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর। সে লক্ষ্যে গত ১০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে প্রচারণা। প্রার্থীরা ব্যস্ত আছেন নিজেদের প্রতীক নিয়ে ভোটারের দ্বারে দ্বারে।
তবে নির্বাচনের পরিবেশ এখনো পুরোপুরি ফিরেছে কিনা এ নিয়ে এখনো দ্বিধাবিভক্ত বার্তা দেখা যাচ্ছে। প্রচারের প্রথম ২ দিনে হামলায় প্রাণ হারিয়েছে ২ জন। সিইসি আশঙ্কা করেছেন আবারও ৫ জানুয়ারির মতো পরিস্থিতি হয় কিনা।
নির্বাচনী এলাকার পরিবেশ কেমন? প্রচারণা কেমন? ভোটারদের উৎসাহ কেমন? এসব বিষয় প্রার্থীদের কাছে জানতে কথা বলেছিলাম দেশের দুই ইসলামি রাজনীতিকের কাছে। তারা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন জয়ী হতে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের অবস্থা, প্রচারণার বিষয়ে জানতে কথা হয় দলের কেন্দ্রীয় নির্বাচনীর আহব্বায়ক মাওলানা ইমতিয়াজ আলমের সঙ্গে।
তিনি বলেন, নির্বাচনি পরিবেশ কেমন সে বিষয় কারও অজানা নয়। তারপরও যেহেতু আপনি জিজ্ঞেস করছেন তাই বলতে হয়, আমরা ঠিক সবখানে প্রচারণা চালাতে পারছি না। অনেক জায়গায় প্রচারণা চালাতে কোনো সমস্যার সম্মুখিন হইনি। আবার অনেক জায়গা বাধার সম্মুখিন হচ্ছি। কোনো প্রচারণা চালাতে পারছি না।
ইমতিয়াজ আলম বলেন, গতকাল খুলনা ৫ আসনে প্রচারণা চালানোর সময় ক্ষমতাসীন দলের দ্বারা আমাদের কর্মীরা হামলার শিকার হয়। তাদের একাধিক বার হুমকি দেয়া হয়েছে, নিষেধ করা হয়েছে প্রচারণা চালাতে।
মাঠে নামতেও বারণ করা হয়েছে। ‘এখানে শুধু নৌকার প্রচারণা চলবে’ এমন কথাও বলেছেন তারা। এ সময় আমাদের সাধারণ অনেক কর্মী অহত হয়েছে। বিশেষ করে মাওলানা মুজাম্মেল হক গুরুতর আহত হন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তিনি জানান, সিরাজগঞ্জ ১ আসনে আমাদের দলকে মাঠেই নামতে দেয়া হচ্ছে না। প্রচারণা চালানোর কারণে আমাদের এক কর্মী মুফতি আল আমীনকে লাঞ্চিত করা হয়। তাকে মারধর করে উঠিয়েও নিয়ে যায। পরে পুলিশ ও জনগণের সহয়তায় তাকে উদ্ধার করা হয়।
মাওলানা ইমতিয়াজ আলম বলেন, নরসিংদী ও নোয়াখালীতে আমাদের অফিসে তালা ঝুলুয়ে দিয়েছে। কোনো প্ররচাণা করতে দেয়া হচ্ছে না। প্রচারণা চালানোর কারণে আরিফ হোসেন নামের এক অটো চালকের অটো ভেঙ্গে দিয়েছে।
তিনি বলেন, আরিফ হোসেনের অটো ভাঙ্গার বিষয়টি খুবই হৃদয়বিদারক। একজন দারিদ্র ব্যক্তির ওপর প্রতিপক্ষের এমন অত্যাচার কোনোভাবেই মেনে নেয়ার যায় না।
ভোটারদের মধ্যে উৎসাহ কেমন দেখছেন জানতে চাইলে তিনি বলেন, ভোটাররা আ