মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফেসবুক সদর দফতরে বোমাতঙ্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বোমাঙ্ক ছড়ানোয় ফেসবুকের প্রধান কার্যালয় থেকে কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া মেনলো পার্কে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রধান কার্যালয়ে মঙ্গলবার এ বোমাঙ্ক ছড়ায়। পরে অবশ্য তল্লাশি চালিয়ে বিস্ফোরক জাতীয় কোনও কিছু খুঁজে পাওয়া যায়নি।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, স্থানীয় সময় মঙ্গলবার বিকালে হঠাৎ বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে ফেসবুক হেডকোয়ার্টারে। ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল। এরপরই ফাঁকা করে দেওয়া হয় ওই এলাকায় অবস্থিত ফেসবুকের বেশ কয়েকটি বিল্ডিং। কারণ, তখনও স্পষ্ট ছিল না, ঠিক কোন বিল্ডিংয়ে বোমা রয়েছে বলে খবর মিলেছে।

মেনলো পার্ক পুলিশ জানায়, ২০০ জেফারসন ড্রাইভের বিল্ডিংটি খালি করে দেওয়া হয়। সেখানকার কর্মীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপরই বোমা নিষ্ক্রিয়কারী দল গোটা বিল্ডিংয়ে তল্লাশি শুরু করে। রাত ৮টা পর্যন্ত খোঁজাখুঁজির পরও কোনও বোমার সন্ধান পাওয়া যায়নি।

মেনলো পার্ক পুলিশের মুখপাত্র নিকোল এসার এক ই-মেলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, এমন খবর পাওয়ার পর কয়েকটি বিল্ডিং খালি করে দেওয়া হয়। সবাই নিরাপদে রয়েছেন। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে এই আতঙ্ক ছড়ানোর পিছনে কোনও বড়সড় ষড়যন্ত্র আছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, সম্প্রতি সান ফ্রান্সিসকোয় সিলিকন ভ্যালির আরেক কোম্পানি ইউটিউবের অফিসে হামলা চালিয়েছিল এক বন্দুকধারী নারী। যে ঘটনায় আহত হন তিন জন। পরে আত্মহত্যা করে ওই নারী।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ