রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ ‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ এবার রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে… মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে প্রবাসীদের খোঁজখবর নিলেন তারেক রহমান খামেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ পীর সাহেব চরমোনাইয়ের ইরানে প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত

খাশোগি খুনে যুবরাজের বিরুদ্ধে মার্কিন সিনেটে প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় যুবরাজ মুহাম্মদ বিন সালমান জড়িত উল্লেখ করে মার্কিন সিনেটে একটি প্রস্তাব আনা হয়েছে।

মার্কিন সিনেটে এ প্রস্তাব মাধ্যমে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দল যুবরাজ সালমানকে আনুষ্ঠানিকভাবে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানায় তারা।

আজ বুধবার দুই রাজনৈতিক দলের ছয় সিনেট সদস্য এ প্রস্তাবনা আনেন। প্রস্তাবনায় বলা হয়েছে, সাংবাদিক খাশোগি হত্যাকাণ্ডে যুবরাজ বিন সালমানের সম্পৃক্ততা রয়েছে। তার কারণে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ঝুঁকির মুখে পড়েছে।

সিনেটে প্রস্তাব এনেছেন, রিপাবলিকান দলের লিন্ডসে গ্রাহাম, ম্যাক্রো রুবিও ও টোড ইয়ং এবং ডেমোক্র্যাট দলের সদস্য ড্যানি ফেইনস্টেইন, এডওয়ার্ড মার্কি এবং ক্রিস কুন্স।

উল্লেখ্য, ২ অক্টোবর তুরস্কে সৌদি কনস্যুলেট ভবন থেকে জামাল খাশোগি নিখোঁজ হন। সৌদি এজেন্টরা সেখানে গিয়ে জামাল খাশোগিকে হত্যা করে বলে দাবি করে আন্তর্জাতিক ট্রাইবুনাল। ১৭ সৌদির বাসিন্দাকে এর জন্য দোষীও সাব্যস্ত করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ