শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

মোবাইলের ইন্টারনেট দাম নির্ধারণ করবে বিটিআরসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মোবাইল ফোনে ‌ইন্টারনেট ব্যবহারে সর্বোচ্চ ও সর্বনিম্ন দাম নির্ধারণ করার উদ্যোগ নিতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা- বিটিআরসি।

এ বিষয়টি নিয়ে বিচার-বিশ্লেষণও শুরু করেছে তারা। এতে গ্রাহকের সেবা নিশ্চিতের পাশাপাশি অপারেটরের কথাও বিবেচনায় রাখা হচ্ছে, জানালেন সংস্থার চেয়ারম্যান। তবে দামের সীমা বেধে দেয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন মোবাইল অপারেটর ও গ্রাহকরা।

ইন্টারনেট ব্যবহার নিয়ে গ্রাহকের বিস্তর অভিযোগ। তারা বলছেন, অপারেটরের পক্ষ থেকে ছাড় দিয়ে নানা ধরনের প্যাকেজ দিলেও তাতে লাভবান হচ্ছেন না। কারণ ডাটার পরিমাণ বাড়ানো হলেও সে অনুযায়ী মেয়াদ থাকে না। ইন্টারনেট ব্যবহারের গতি নিয়েও রয়েছে অসন্তোষ।

গ্রাহকের অভিযোগ দূর করার পাশাপাশি সেবার মান বাড়াতে সম্প্রতি ইন্টারনেটের গতির মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে বিটিআরসি। এবার দামের সীমাও ঠিক করতে যাচ্ছে সংস্থাটি।

এখন কোন নীতিমালা বা নির্দেশনা না থাকায় অপারেটররা নিজেরাই ইন্টারনেটের দাম নির্ধারণ করছে। এজন্য এ বিষয়টি বিটিআরসি তাদের আওতায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।