শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

স্থানীয় সরকার থেকে সরে গিয়ে ভোটের প্রার্থী হতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংসদ নির্বাচনের প্রার্থী হতে হলে সিটি করপোরেশনের মেয়রসহ জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং পৌরসভার মেয়রকে নিজের পদ থেকে পদত্যাগ করতে হবে।

শনিবার (২৪ নভেম্বর) নির্বাচন কমিশন ৪০-তম কমিশন সভায় বসে এমন সিদ্ধান্তের দিকেই এগুচ্ছে বলে সূত্রগুলো জানিয়েছে।

শিগগিরই দলগুলোকে এমন সিদ্ধান্তের কথা জানিয়ে চিঠি দেবে নির্বাচন কমিশন (ইসি)। স্থানীয় সরকার প্রধানরা স্বপদে থেকে নির্বাচন করতে পারবেন কি না, সম্প্রতি বিএনপি ব্যাখ্যা চাইলে আইন পর্যালোচনা করে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সংস্থাটি।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, শনিবারের বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রাথমিক সিদ্ধান্ত হিসেবে তারা স্বপদে থেকে ভোট করতে পারবেন না। রোববার আরো আলোচনার পর কমিশন সিদ্ধান্ত দেবে।

সূত্র জানিয়েছে, সিদ্ধান্ত যাই হোক, দ্রুত দলগুলোকে ব্যাখ্যা জানিয়ে দেওয়া হবে। কেননা, মনোনয়পত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর। খুব অল্প সময়ের মধ্যে দলগুলোকে প্রস্তুতি নিতে হবে।

নবম সংসদ নির্বাচনে সিটি মেয়র, পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদে থেকে মনোনয়নপত্র দাখিলকারীদের অযোগ্য করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে আদালতে একাধিক রিট করা হয় এবং ভিন্ন ভিন্ন আদেশ হয়।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়পত্র বাছাই হবে ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ