শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

ওয়েবসাইট নকলকারী এনামুল রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিবিসি সিএনএন প্রথমআলোসহ নামি দামি বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইট নকলকারী পিএইচডি গবেষক এনামুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় রবিবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান এই রিমান্ড মঞ্জুর করেন বলে জানা যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা জিআপি থানার এসআই মিজানুর রহমান এনামুলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

এর আগে গত শনিবার দুপুরে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে তাকে আটক করা হয় বলে দাবি করে র‌্যাব।
তবে পরিবারের দাবি গত বুধবার থেকে এনামুল হক নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তারা রাজধানীর দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

র‌্যাব দাবি করে জানায়, এনামুল বিভিন্ন পত্রিকা নকল করে উদ্দেশ্যমূলক মনগড়া নিউজ করতেন। ইন্টারনেট ছিল তার প্রধান মাধ্যম। দীর্ঘদিন ধরে এ ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন করে তিনি দেশ-বিদেশের মানুষকে বিভ্রান্ত করতেন।

তিনি কোরিয়ায় বসে কালের কণ্ঠ, বাংলা ট্রিবিউন, বিবিসি বাংলা, প্রথম আলোসহ অন্তত ২২টি খ্যাতনামা গণমাধ্যমের ওয়েবসাইট নকল করার কথা স্বীকার করেছেন। বাংলাদেশে বসে তার মাস্টারকার্ড ব্যবহার করে ডোমেইন কিনতেন, এরপর কোরিয়ায় বসে নকল সাইট তৈরি করতেন বলে জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ