সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত

পাকিস্তানে আফজল কাদেরীর বিরুদ্ধে মামলা; লাব্বাইক নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেনাবাহিনী ও আদালতের বিরুদ্ধে  অবমাননাকর মন্তব্য করার দায়ে পাকিস্তানে ধর্মান্তরিত নারী আসিয়া বিবি ইস্যুতে আন্দোলনকারী সংগঠন তাহরিকে লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) উপদেষ্টা  পীর আফজল কাদেরীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দলটির শীর্ষ নেতা খাদেম হুসাইন রেজভীকে।

খাদেম হুসাইন রেজভীর গ্রেফতার হওয়ার সত্যতা স্বীকার করেছে তার পরিবার ।

এদিকে গুজরাত পুলিশ তাহরিকে লাব্বাইকের কেন্দ্রীয় উপদেষ্টা পীর আফজল কাদেরীর বিরুদ্ধে মুকাদ্দিমা দায়ের করেছে। করাচি, পেশোয়ার, লাহোর, গুজরানওলাসহ রাষ্ট্রের বিভিন্ন স্থানে তাহরিকে লাব্বাইকের নেতাকর্মীদের বিরুদ্ধে ক্রেক-ডাউন শুরু হয়ে গেছে।

কেন্দ্রীয় তথ্যমন্ত্রী ফুয়াদ চৌধুরী তার টুইটারে খাদেম রেজভীর ব্যাপারে বলেন, খাদেম হুসাইন রেজভীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নিয়ে মেহমানখানায় স্থানান্তরিত করা হয়েছে।

টিএলপির এক নেতা জানিয়েছেন, খাদেম হুসাইন রেজভীকে তার লাহোরের বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে।

রেজভীর পুত্র সাদ এক বিবৃতিতে দাবি করেছেন, তার পিতা ছাড়াও সংগঠনের সব জেলা প্রতিনিধিদেরও গ্রেফতার করেছে পুলিশ।

গত মাসে ধর্মান্তরিত নারী আসিয়া বিবিকে ধর্ম অবমাননার মামলায় সুপ্রিমকোর্টের পক্ষ থেকে খালাস ঘোষনা দেয়ার কারণে তাহরিকে লাব্বাইক দেশজুড়ে অবরোধ শুরু শুরু।

এর পরিপ্রেক্ষিতে তাহরিকে লাব্বাইক, কেন্দ্রীয় সরকার ও পাঞ্জাব সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুত্তিতে ‘এক্সিট কন্ট্রোল লিস্টে’ আসিয়া বিবির নাম ওঠানোর ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয়। এরপরই গতকাল লাব্বাইক নেতার মন্তব্যকে কেন্দ্র করে এ ক্রেক-ডাউন শুরু হয়।

সূত্র : ডেইলি জঙ্গ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ