শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

তুরস্কের মসজিদে নির্বাচনী প্রচারণায় নাগরিকদের প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির প্রার্থীগণ নির্বাচনী প্রচারণার জন্য পবিত্র স্থান মসজিদকে অপব্যবহার করছে। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে মসজিদকে অপব্যবহার করার দরুন তুরস্কের মুসল্লিরা ও নাগরিকগণ প্রতিবাদ জানিয়েছে।

জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির প্রার্থীগণ নির্বাচনী প্রচারণার জন্য মসজিদে তাদের ব্যানার স্থাপন করেছে। এধরনের প্রচারণার জন্য সেদেশের মুসল্লিরা ও নাগরিকগণ প্রতিবাদ জানিয়েছে।

তুরস্কের নাগরিকগণ প্রার্থীদের এধরণের পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে বলেছেন, মসজিদ ইবাদতের স্থান, রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য নয়।

নির্বাচনী প্রচারাভিযান শুধুমাত্র মসজিদে ব্যানার স্থাপনের মধ্যেই সীমাবদ্ধ নয়, ব্ল্যাক সমুদ্র উপকূলীয় শহরগুলোর মধ্যে একটি শহরের মসজিদের পেশ ইমাম মসজিদের মিম্বারকে তারা নির্বাচনের প্রচারণার জন্য ব্যবহার করেছেন।

এছাড়াও তুরস্কের ইয়ালোভা প্রদেশের চিফতালিক কু শহরের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী সারহাত তাইয়ির শুক্রবার জুমার নামাজকে তার নির্বাচনী প্রচারণার জন্য ব্যাবহার করেছে।

তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির প্রার্থীরা তাদের প্রাথমিক নির্বাচনী প্রচারণার অনেক তাড়াতাড়ি শুরু করেছে। সেদেশের স্থানীয় এবং মেয়র প্রার্থীর নির্বাচন ২০১৯ সালের ৩১শে মার্চে অনুষ্ঠিত হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ