শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

গ্যাসের দাম সহনীয় রাখার দাবি ব্যবসায়ীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এলএনজি আমদানি হতে থাকলে গ্যাসের দাম বাড়বে। তবে তা যেন ভোক্তাদের জন্য সহনীয় পর্যায়ে রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রয়োজনে কারখানাগুলোতে ইলেকট্রনিক ভলিউম কন্ট্রোলার (ইভিসি) মেশিন স্থাপনের অনুমোদন দেওয়ার আহ্বান জানান তারা।

আজ শনিবার ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইনডাস্ট্রিজের আয়োজনে এক সেমিনারে এই দাবি করা হয়। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব ফৌজুল কবির খান। তিনি বলেন, ‘গ্যাসের চাহিদা মিটাতে সরকার সিস্টেম লস কমানোর চেষ্টা করছে।

কিন্তু দেশের জীবনযাত্রার উন্নয়নের পাশাপাশি বেড়েছে পণ্য উৎপাদন। এতে করে বেড়েছে চাহিদা। কিন্তু সেই তুলনায় গ্যাসের পরিমাণ বাড়ছে না। আমদানি নির্ভর হয়ে যাচ্ছে গ্যাসখাত। তবে ব্যবসায়ীদের কথা সর্বোচ্চ বিবেচনায় রেখেই এলএনজির দাম নির্ধারণ হবে বলে।’

বক্তারা বলেন, স্থানীয়ভাবে ৮৭ শতাংশ গ্যাসের চাহিদা মিটলেও শতভাগ চাহিদা মিটানোর জন্য ১৩ শতাংশ গ্যাস আমদানি করতে হচ্ছে। দেশের অভ্যন্তরে নতুন করে গ্যাসের সন্ধান না পাওয়ায় একসময় আমদানির উপরই নির্ভরশীল হতে হবে। আর এ খাতে ভর্তুকির পরিমাণও বাড়বে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ