শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

‘কুরআন সুন্নাহর আদর্শেই মানুষের অধিকার নিশ্চিত হতে পারে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কাউন্সিল-২০১৮ অনুষ্ঠিত হয় আজ শনিবার, সকাল ১০টায় রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়া ইসলামিয়া মিলনায়তনে।

মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে খেলাফত আন্দোলনের শুরা নেতৃবৃন্দ ও জেলা প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। সকলের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য মাওলানা ক্বারী শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী আমির ও মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী মহাসচিব পদে পূণনির্বাচিত হন।

সভাপতির ভাষণে বাংলাদেশ খেলাফত আন্দোলন আমির মাওলানা শাহ আতাউল্লাহ বলেছেন, একমাত্র কুরআন-সুন্নাহর আদর্শ বাস্তবায়নেই ইনসাফ-ন্যায় বিচার ও মানুষের সকল অধিকার নিশ্চিত হতে পারে। এ জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামীন বিশ্ববাসীর শান্তির জন্য খেলাফত শাসন ব্যবস্থা বাধ্যতামূলক করেছেন।

কাউন্সিলে বক্তব্য রাখেন দলের সাবেক নায়েবে আমির মাওলানা ফারুক আহমাদ, আলহাজ আনিসুর রহমান জিন্নাহ, মাওলানা মুজীবুর রহমান হামিদী, মাওলানা মীর ইদরীস, হাজি জালালুদ্দীন বকুল, আলহাজ¦ আব্দুল মালেক চৌধুরী, মাওলানা আব্দুর রহমান খান তালুকদার, মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, মুফতি সুলতান মহিউদ্দীন, মাওলানা সানাউল্লাহ বিন আতাউল্লাহ।

মুফতি আ ফ ম আকরাম হুসাইন, মাওলানা জিয়াউল হক শহীদি, মাওলানা আব্দুর রাশেদ, জনাব আব্দুর রকিব, এডভোকেট মাহবুল আলম দুলাল, মাওলানাফিরোজ আশরাফীসহ শুরা ও বিভিন্ন জেলা প্রতিনিধিবৃন্দ।

পূণনির্বাচিত মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী বলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনকে হাফেজ্জী হুজুরের চিন্তা-চেতনার আলোকে সংগঠনের কাজ করে যেতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনে খেলাফত আন্দোলন ও বটগাছ মার্কার দাওয়াত ঘরে ঘরে পৌছে দিতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ