মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

২৬ নভেম্বর খিলগাঁওয়ের মাহফিলে আসছেন দেওবন্দের ভাইস প্রিন্সিপাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজধানী ঢাকার খিলগাঁওয়ের মারকাযু শাইখিল ইসলাম আল মাদানীর ওয়াজ মাহফিলে আসছেন দারুল উলুম দেওবন্দের ভাইস প্রিন্সিপাল আল্লামা আবদুল খালেক সাম্ভালী।

আগামী ২৬ নভেম্বর (সোমবার) খিলগাঁওয়ের নবীনবাগ তিতাস রোড সংলগ্ন মাঠে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। দুপুর ৩ টায় শুরু হয়ে রাত ১০টা অবধি অনুষ্ঠানটি চলার কথা রয়েছে।

মাহফিলে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দারুল উলুম রামপুরার  মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা ইয়াহয়া মাহমুদ, জামিয়া কারিমিয়া রামপুরার সিনিয়র মুহাদ্দিস মুফতি ওয়ালিউল্লাহ, রওজাতুল উলুম আনারপুরার শাইখুল হাদিস আল্লামা হাসান ফারুক, লেখক গবেষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন প্রমুখ।

মুফতি আবদুর রাযযাক আল হুসাইনীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলের শেষে দোয়া করবেন মাওলানা ইয়াহয়া জাহাঙ্গীর।

মারকাযু শাইখিল ইসলাম আল মাদানীর নায়েবে মুহতামিম মাওলানা আবদুল আলীমের পরিচালনা ও ব্যবস্থাপনায় দেশের বরেণ্য উলামায়ে কেরাম মাহফিলে ওয়াজ ও নসিহত করবেন বলে জানা গেছে।

এসএস