বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

বিদেশী কর্মীদের সামাজিক নিরাপত্তা দেবে মালয়েশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ায় কর্মরত বিদেশী কর্মীদের সামাজিক নিরাপত্তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিপরিষদ।এটি ২০১৯ সালের জানুয়ারি মাসে মালয়েশিয়ার সামাজিক নিরাপত্তা সংস্থা (সোসো) এর অধীনে কার্যকর হবে বলে জানা যায়।

এর আগে সোসো এর অধীনে স্থানীয় নাগরিকরা সুবিধা পেত, এখন বিদেশী কর্মীদেরকেও এর আওতাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। মালয়েশিয়ার বিভিন্ন কর্মস্থলে দূর্ঘটনায় পরিমাণ কমাতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এটি বাস্তবায়ন হলে নিয়োগকর্তারা বিদেশী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও স্বচেষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে। ২১ নভেম্বর বুধবার মানব সম্পদ মন্ত্রী এম কুলাসেগারান এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এম কুলাসেগারান জানিয়েছেন, বিদেশী কর্মীদের নিয়োগের ক্ষেত্রে নিয়োগকর্তাদের সোসো'র সঙ্গে নিবন্ধন করতে হবে এবং কর্মীদের সামাজিক নিরাপত্তা আইন ১৯৬৯ (অ্যাক্ট ৪)-এর অধীনে কর্মসংস্থানে আঘাত প্রকল্পের আওতায় আনতে হবে।

এতে কর্মসংস্থানে ক্ষতির পরিকল্পনার অধীনে চিকিৎসা সুবিধা, অস্থায়ী কর্ম অক্ষমতা সুবিধা, স্থায়ী অক্ষমতা সুবিধা এবং পুনর্বাসন সুবিধার পাশাপাশি ৬ হাজার ৫০০ রিঙ্গীত প্রত্যাবাসন খরচের মতো সুবিধাগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এবং এটি বাস্তবায়নে মন্ত্রণালয় সোসো'কে সঙ্গে নিয়ে শিগগির স্টেকহোল্ডারদের সঙ্গে বসবেন বলে জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ