শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

নরওয়ের ইতিহাসে সবচেয়ে বড় যৌন নিপীড়নের ঘটনা ফাঁস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরওয়ের ইতিহাসে সবচেয়ে বড় যৌন কেলেঙ্কারির ঘটনা ফাঁস হয়েছে। দেশটির পুলিশ একজন ফুটবল রেফারির যৌন হেনস্থার কাহিনি ফাঁস করে দেয়।

২৬ বছর বয়সী এই ব্যক্তি তিনশর বেশি কিশোরকে যৌন হেনস্থা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

আন্তর্জাতিক খবরে বলা হয়, মূলত ইন্টারনেট ব্যবহার করে এই ব্যক্তি নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের কিশোরদের টার্গেট করতেন। তারপর তাদের সঙ্গে সাক্ষাৎ করে যৌন হেনস্থা চালাতেন।

পুলিশ বলছে, অভিযুক্ত এই ব্যক্তি মেয়ে সেজে বিভিন্ন চ্যাটিং ফোরামে ছেলেদের সাথে কথা বলতো। এভাবে সে কিশোরদের আকৃষ্ট করতো। এর পর প্ররোচিত করে নগ্ন ছবি নিতো। সে ছবি ফাঁস করে দেয়ার ভয় দেখিয়ে কিশোরদেরকে ‘ব্ল্যাকমেইল’ করতো লোকটি।

যারা এই ব্যক্তির সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন, তাদের মধ্যে অনেকেই শারীরিক হেনস্থার অভিযোগ এনেছেন।

নরওয়ের সরকারি কৌঁসুলী গুরো হ্যানসন বুল বলেছেন, এটিই হচ্ছে নরওয়ের ইতিহাসে সবচে বড় যৌন কেলেঙ্কারির ঘটনা। যারা এই ব্যক্তির কাছে যৌন হেনস্থার শিকার হয়েছেন সেইসব মানুষের বয়স নয় থেকে ২১ বছর বয়স।

অভিযুক্ত ব্যক্তি প্রথমে ২০১৬ সালে একবার গ্রেপ্তার হয়েছিল। কিন্তু তখন ছাড়া পেয়ে যায়। তবে, বর্তমানে সে অসলোর একটি জেলে বন্দী রয়েছে বলে জানা গেছে।

অভিযুক্ত এই ব্যক্তির পক্ষে আইনজীবী হিসেবে কাজ করেছেন গুনহিল্ড লেরাম। লেরাম নিজেই এখন থেরাপি নিচ্ছেন।

এই কৌঁসুলী বলেছেন, তার মক্কেল আসলে একটা ‘ডাবল লাইফ’ বা ‘দ্বৈত জীবন’ কাটিয়েছে এবং তার ছিল অনলাইনে অবৈধ পন্থায় নিজের অস্তিত্ব জারি রাখার আসক্তি।

সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ