শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

‘দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন ঐক্যফ্রন্ট-বিএনপি নেতারা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির নেতারা আক্রমণাত্মক বক্তব্যের মাধ্যমে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক আন্তর্জাতিক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নির্বাচনী কেন্দ্র পাহারার নামে দেশে গৃহযুদ্ধের উসকানি দিচ্ছে। জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির নেতারা বিভিন্ন জায়গায় আক্রমণাত্মক বক্তব্য দিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘তারা (ঐক্যফ্রন্ট ও বিএনপির নেতারা) বলছেন, নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে ৩০০-৪০০ নেতাকর্মী অবস্থান করবেন। আওয়ামী লীগ যদি একইভাবে দলীয় নেতাকর্মীদের কেন্দ্রে অবস্থান নিতে বলে, তাহলে কি গৃহযুদ্ধ হবে না?’

মন্ত্রীর দাবি, ‘ঐক্যফ্রন্টের সবকিছু লন্ডন থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। জোটটির শীর্ষ নেতা ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের অন্য নেতাদের এক কানাকড়ি দামও নেই। বিএনপি তাদের ব্যবহার করছে।’

কমিশনের আচরণ এখনো আওয়ামী লীগের কাছে পক্ষপাতমূলক মনে হচ্ছে না বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘তারেক রহমানের বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে আওয়ামী লীগ অভিযোগ করলেও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) কাভার না করায় এ বিষয়ে ভিন্ন পথে সমাধান খুঁজছে আওয়ামী লীগ।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ