শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

চলন্ত বাস-ট্রেনের মতো বিমান ধরতে ছুটলেন এক নারী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাসস্টপ বা স্টেশনে চলন্ত বাস বা ট্রেন ধরতে ছুটছেন কিছু মানুষ। এমন দৃশ্য হরহামেশায় চোখে পড়ে। কিন্তু রানওয়েতে ছুটতে শুরু করা বিমান ধরতে ছুটছে কেউ, এমন দৃশ্য বিরল।

আর সেই বিরল দৃশ্যের দেখা মিললো ইন্দোনেশিয়ার বালির নঙ্গুরা রাই বিমানবন্দরে। হানা নামে এক নারীকে দেখা গেলো রানওয়ে ছাড়তে শুরু করা বিমান ধরতে এর পিছন পিছন দৌড়াতে।

চ্যানেল নিউজ এশিয়ার বরাত দিয়ে এনডিটিভি অনলাইন বলছে, বিমান ছাড়ার তখন মিনিট দশেক বাকি। ঝড়ের গতিতে বিমানবন্দরে ঢুকলেন নারী। নিরাপত্তাবেষ্টনী ভেদ করে, সবাইকে সরিয়ে বোর্ডিং গেট দিয়ে সোজা ভেতরে চলে গেলেন। ততক্ষণে রানওয়েতে চাকা ঘুরতে শুরু করেছে বিমানের।

কিন্তু ওই নারী পরের ফ্লাইটের জন্য অপেক্ষায় গেলেন না। সবাইকে অবাক করে দিয়ে রানওয়ে বরাবর বিমানের পেছন পেছন ছুটতে শুরু করলেন!

চ্যানেল নিউজ এশিয়ার খবর বলছে, হানা নামের ওই নারী বালির নঙ্গুরা রাই বিমানবন্দরে নিজের ফ্লাইট ধরার জন্য নির্ধারিত সময়ের কিছুটা পরে এসে উপস্থিত হন। তার বালি থেকে জাকার্তা যাওয়ার জন্য সিটিলিঙ্কের বিমান ধরার কথা ছিল।

বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, ওই নারীকে তিন বার ডাকার পরও তিনি বিমানবন্দরের বোর্ডিং গেটে আসেননি। ফলে নির্দিষ্ট সময়ে তাকে না নিয়েই ছেড়ে যায় বিমান। এর পরেই ওই কাণ্ড ঘটান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও-তে দেখা যায়, ওই নারী প্লেনের পেছনে দৌড়ে যাচ্ছেন। তিনি দৌড়াতে শুরু করলে তিন জন বিমানকর্মী তাকে ধরে রাখার চেষ্টা শুরু করে।

এক বিমানকর্মী বলেন, ‘সকাল ৭ টা ১০ মিনিট নাগাদ ওই নারী বোর্ডিং গেট দিয়ে প্রবেশ করে বিমান ধরার জন্য দৌড়াতে শুরু করেন। জাকার্তাগামী বিমানটির ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ৭টা ২০ মিনিটে।

সিটিলিঙ্কের এক কর্মী ও বিমানবন্দরের এক নিরাপত্তা কর্মী তাকে আটকান। প্লেনটা তার মধ্যেই নড়তে শুরু করে দিয়েছিল। ধস্তাধস্তিতে ওই যাত্রী মাটিতে পড়ে যান।’

বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, পরে জাকার্তাগামী অন্য এক বিমানে হানাকে জাকার্তা পাঠিয়ে দেওয়া হয়।

সূত্র: এনডিটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ