শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

খালেদা জিয়ার মনোনয়ন পত্র কারাগারে পৌঁছেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়পত্র বাহক মারফত নাজিমুদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজকালের মধ্যে তার সই নিয়ে পুনরায় সংশ্লিষ্ট দফতরে পাঠানোর কথা রয়েছে।

সূত্রে মতে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নয়া পল্টনের দলীয় কার্যালয় থেকে কারান্তরীণ বিএনপি চেয়ারপারসনের পক্ষে একাধিক আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

নিয়ম অনুযায়ী কারাবন্দী অবস্থায় কোনো ব্যক্তির মনোনয়নপত্রে সই নিতে হলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কার্যালয়ের মাধ্যমে কাগজপত্র কারাগারে পাঠাতে হয়।

সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের পর ঢাকার জেলা প্রশাসক কার্যালয় থেকে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রের যাবতীয় কাগজপত্র ঢাকা কেন্দ্রীয় কারা সংশ্লিষ্ট দফতরে বাহকের মাধ্যমে পাঠানো হয়।

কারা কর্তৃপক্ষ সেই কাগজপত্র যাচাই বাছাই করে দেখার পর সই নেয়ার জন্য বেগম খালেদা জিয়ার কাছে পাঠানো হবে। তার কাছ থেকে সই নেয়া হলে এরপরই সেটি কারাকর্তৃপক্ষ আবার জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠিয়ে দেবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ