শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

অর্থনৈতিক কূটনীতিকে প্রাধান্য দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অতীতে কূটনীতিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হলেও আওয়ামী লীগ সরকার অর্থনৈতিক কূটনীতিকে গুরুত্ব দিচ্ছে। এছাড়া বাজার বিশ্লেষণ করে পণ্যের বহুমুখীকরণেও জোর দেয়ার আহ্বান তার। সকালে চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী উদ্বোধর করে এসব কথা জানান শেখ হাসিনা।

পোশাক শিল্পর পর দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত শিল্প। গত বছর এ থেকে রপ্তানি আয় এক দশমিক এক বিলিয়ন ডলার। ২০২১ সালে এই খাত থেকে সাড়ে তিন বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য সরকারের। এ অবস্থায় তৃতীয়বারের মতো দেশে তৈরি চামড়ার জুতা ও চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক প্রদশর্নী।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, তিন দিনের এ আয়োজন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, চামড়া শিল্প সরকারের প্রধান চার অগ্রাধিকারপ্রাপ্ত খাতের একটি। এর বিকাশে তাঁর সরকারের নেয়া উদ্যোগও তুলে ধরেন তিনি।

আন্তর্জাতিক বাজার যাচাইয়ের পাশাপাশি রাজশাহী ও চট্টগ্রামে আরো দুটি ট্যানারি শিল্পনগরী গড়ার পরিকল্পনার কথা জানান, সরকার প্রধান। গত ১০ বছরে আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে তার বিচারের ভার জনগণেও সিদ্ধান্তের ওপর ছেড়ে দেন প্রধানমন্ত্রী।

চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চামড়া সংগ্রহ এবং প্রক্রিয়াকরণে সতর্ক থাকার পরামর্শ দেন, প্রধানমন্ত্রী। পরে চামড়াজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ