শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন না প্রধানমন্ত্রী: ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা না করা পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কোনো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন না। যদি করেন তাহলে আচরণবিধি লঙ্ঘিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

এখন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা যাবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে হেলালুদ্দীন এ কথা বলেন।

আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকরা তাকে এই প্রশ্ন করেন।

মঙ্গলবার সব ধরনের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ বন্ধের নির্দেশ দেয় ইসি। আজ সচিব বলেন, আমরা বিভিন্ন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছি নির্বাচনকালীন এই সময়ে কোনো প্রকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে যাতে নতুন কোনো প্রকল্প গ্রহণ না করা হয়।

যে প্রকল্প আছে সেগুলো চলমান থাকবে। কিন্তু ভোটকে কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্র করে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড, ভিজিডি প্রদান বা টিন (ঢেউ টিন) দেয়া, ভিজিএফ কার্ড দেয়া, মানুষকে সহযোগিতা করা, এগুলো যাতে না করা হয়।

উল্লেখ্য, সরকারি সুবিধাভোগী, অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য, সংসদ উপনেতাসহ অন্যান্যরাও নির্বাচনকালীন সময়ে কোনো উন্নয়ন কাজের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন, অনুদান, সহায়তা করতে পারেন না। যদি করেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ