শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

জামায়াত নেতার নামে সড়ক করার ঘোষণা আ.লীগ নেতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ আর জামায়াত এই মুহূর্তে দা-কুমড়োর সম্পর্ক। কিন্তু এরই মাঝে পাওয়া গেল ভিন্ন খবর।

কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি প্রয়াত জিএম রহিমুল্লাহর নামে সড়কের নামকরণ করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের এমপি সাইমুম সরওয়ার কমল।

একই সঙ্গে তিনি পরিবারের নামে জমি বরাদ্দ করে দেয়ার ঘোষণাও দিয়েছেন।

জানা যায়, সাইমুম সরওয়ার কমল কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের বর্তমান এমপি। বুধবার কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জিএম রহিমুল্লাহর জানাজায় অংশ নিয়ে তিনি তার নামে সড়কের ঘোষণা দেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার কথা ছিল জিএম রহিমুল্লাহর।

সরওয়ার কমল বলেন, রহিমুল্লাহ ভাই উপজেলা চেয়ারম্যান হওয়ার পরও ভাড়া বাসায় থাকতেন। ঠিকমতো বাড়ি ভাড়া দিতে পারতেন না। তিনি একজন বড় মাপের রাজনীতিবিদ।

তিনি বলেন, আমি জানাজার মাঠে আপনাদের কথা দিলাম, রহিম উল্লাহ ভাইয়ের পরিবারের জন্য একটি জায়গার ব্যবস্থা করে দেব। তার নামে একটি সড়কের নামকরণেরও ব্যবস্থা করব।

তবে কমলের এ ঘোষণার পর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়। ব্যক্তিগত সুবিধার জন্য কমল এ ঘোষণা দিয়েছেন বলে অভিযোগ করেন তারা।

উল্লেখ্য, কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান জেলা জামায়াতের সেক্রেটারি জিএম রহিমুল্লাহ মঙ্গলবার (২০ নভেম্বর) কক্সবাজার শহরের আবাসিক হোটেল সাগরগাঁওতে ঘুমন্ত অবস্থায় মারা যান।

কক্সবাজারে হোটেল থেকে জামায়াত নেতার মৃতদেহ উদ্ধার

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ