শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

ইন্টারপোলের নতুন প্রেসিডেন্ট কিম জং ইয়াং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক পুলিশ বিষয়ক সংস্থা ইন্টারপোলের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ কোরয়িার কিম জং ইয়াং।

আজ বুধবার সংস্থাটির বার্ষিক সাধারণ সভায় নতুন প্রধান হিসেবে কিম জং ইয়াংকে নির্বাচিত করেন প্রতিনিধিরা।

ইন্টারপোলের ওয়েবসাইটের বরাতে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ১৮ থেকে ২১ নভেম্বর তিনদিন ব্যাপী সংস্থাটির ৮৭তম বার্ষিক সাধারণ সভায় বিশ্বের ১৮০টি দেশের প্রায় এক হাজার আইন প্রয়োগকারী কর্মকর্তা অংশ নেয় তাতে।

বার্ষিক সভায় গণতান্ত্রিক পদ্ধতিতে প্রেসিডেন্ট ও নির্বাহী কমিটির সদস্যদের নির্বাচিত করা হয়। যেখানে সদস্য সব দেশ একটি করে ভোট প্রদান করে।

এদিকে, গত মাসে ইন্টারপোলের সাবেক প্রধান মেং হংওয়ে পদত্যাগের পর নিখোঁজ হন। বেশ কয়েকদিন নিখোঁজ থাকার পর জানা যায় ঘুষ গ্রহণের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করেছে চীন। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে চীন সফরে গিয়ে সেখানেই আটক হন তিনি।

প্রসঙ্গত, ২০১৬ সালের নভেম্বরে ইন্টারপোলের দায়িত্ব নেওয়ার আগে মেং হোয়াওয়ে চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রীর দায়িত্বে ছিলেন। ইন্টারপোলের প্রেসিডেন্ট হিসেবে ২০২০ সালে তার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তার আগেই পদত্যাগে বাধ্য হন তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ