শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

৬৩ দেশ নিয়ে দুবাইয়ে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

মধ্যপ্রাচ্যের দুবাইয়ে শাইখা ফাতেমা বিনতে মুবারাকা শিরোনামে অনুষ্ঠিত তৃতীয় বর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের নাম ঘোষণা করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের নাম ঘোষণা করা হয়েছে।
এই অনুষ্ঠানে শীর্ষ স্থানে উত্তীর্ণ দশ জনের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থানের অধিকারী হয়েছেন বাহরাইনের প্রতিনিধি সারা মুহাম্মাদ আব্দুল্লাহ হাসান হুসাইনি।

এছাড়াও দ্বিতীয় ও তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন যথাক্রমে সেনেগালের মিয়মুনাতুলু এবং আলজেরিয়ার খুলাত আযুয। চতুর্থ স্থানের অধিকারী হয়েছেন যৌথভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফারিয়াহ আদেন শেখ এবং ইরানের যাহরা খালিলী ছামারিন।

শেইখা ফাতেমা বিনতে মুবারাকা আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় পঞ্চম থেকে দশম স্থানের অধিকারী হয়েছেন যথাক্রমে আমিরাতের নুর মুহাম্মাদ সুলতান আল-হামুদী, মরিতানিয়ার মোসয়ামাদাতুল তালাবা, মিশরের নুরা আহমাদ আল-বাসিউনি, কেনিয়ার খানসা হুসাইন আহমাদ" এবং নাইজারের যায়নাব রিয়াহী মুসা।

দুবাই নারীদের জন্য তৃতীয়বর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান শুক্রবার (১৬ই নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণ এসকল ১০ জন প্রতিযোগীর মাঝে মূল্যবান পুরস্কার প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, উক্ত কুরআন প্রতিযোগিতা শাইখা ফাতেমা বিনতে মুবারাকা শিরোনামে এ প্রতিযোগিতা দুই যুগ ধরে চলে আসছে। ৪ নভেম্বর প্রতিযোগিতা শুরু হয়েছে ১৬ নভেম্বর পর্যন্ত চলে এ প্রতিযোগিতা। বিশ্বের মোট ৬৩টি দেশের প্রতিনিধি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ