শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

নয়াপল্টনে হামলায় হেলমেট পরা হৃদয় গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর নয়াপল্টনে পুলিশের গাড়িতের আগুন দেওয়ার ঘটনায় হেলমেটধারী এইচ কে হোসেন আলী ওরফে হৃদয় খানসহ আটক তিন জনকে পল্টনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বাকিরা হলেন, সোহাগ ভূঁইয়া ও আশরাফুল ইসলাম ওরফে রবিন।

মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানিয়েছেন সোমবার (১৯ নভেম্বর) বিকালে নয়াপল্টনের তিন মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। আজ তাদের আদালতে পাঠানো হবে।

ডিবি পুলিশের এই কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের কথা স্বীকার করেছে। তবে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতেও চাইছে।

তিনি জানান, হৃদয় ওয়ার্ড ছাত্রদল নেতা, রবিন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোহাগ শাহজাহানপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক।

বুধবার (১৪ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশের ২১ জন, ২ জন আনসার ও বিএনপির নেতাকর্মীরা আহত হন।

এছাড়া কার্যালয়ের পাশে থাকা পুলিশের দুইটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। এ ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা দায়ের করে পুলিশ। তিন মামলায় আসামি করা হয়েছে ৪৮৮ জনকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী হাতপাখার শেখ মারুফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ