শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

মনোনয়নের নামে আসামিদের জড়ো করছে বিএনপি: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী একাদশ নির্বাচনে মনোনয়নের নামে চিহ্নিত দাগি আসামিদের জড়ো করছে বিএনপি, যার উদ্দেশ্য ভালো নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।ওবায়দুল কাদের আরো বলেন, ‘আজকে কানাডার ফেডারেল আদালত এই দলকে (বিএনপি) সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করে রায় দিয়েছে।

প্রশ্ন হলো নির্বাচন কমিশনের কাছে কী করে একজন দণ্ডিত, পলাতক, ফিউজিটিভ নেতা একটা দলের লন্ডনে বসে বাংলাদেশের নির্বাচন কাজে অংশ নিতে পারে? এটা কি আরপিওর সুস্পষ্ট লঙ্ঘন নয়? আমরা আবারও জানতে চাই আজকেও দেখলাম একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

তিনি আরও বলেন, ‘(তারেক রহমান) ইন্টারভিউ নিয়েছে লন্ডন থেকে। আমরা নির্বাচন কমিশনের কাছে আশু ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি।

এটা সুস্পষ্টভাবে নির্বাচনী আইন ও নির্বাচনী আচরণবিধির সুস্পষ্টভাবে লঙ্ঘন। কাজেই এ বিষয়ে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবে এটাই আমরা আবারও দৃঢ়ভাবে আশা করি।’

নির্বাচন করতে পারবেন খালেদা জিয়া: ফখরুল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ