শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

‘পাকিস্তানের মসজিদ মাদরাসার নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করা হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি বলেছেন, আমরা কখনোই দখলদার ইসরায়েল সরকারকে স্বীকৃতি দেবো না।

প্রেসিডেন্ট আরিফ আলভি আরও বলেন, পাকিস্তানের মসজিদ ও মাদরাসা নিবন্ধনের প্রক্রিয়া আরও সহজ করা হবে। এর আগে নানাভাবে মসজিদ মাদরাসাকে সংকোচিত করার চেষ্টা হয়েছে।

রোববার লাহোরের গভর্নর ভবনে আয়োজিত এক সমাবেশে তিনি আরও বলেন, এই দখলদার সরকারকে স্বীকৃতি না দেয়ার ব্যাপারে মুসলিম দেশগুলোর মধ্যে যে ঐকমত্য আছে তা আমরণ অটুট থাকবে।

মুসলিমদের পবিত্র বিশ্বাসকে কেউ যেন দ্বন্দ্ব, আগ্রাসন ও অশান্তি সৃষ্টির জন্য ব্যবহার করতে না পারে, সে বিষয়েও সবসময় খেয়াল রাখতে হবে বলে মনে করেন তিনি।

ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের কোনো ধরনের গোপন যোগাযোগ হচ্ছে না জানিয়ে তিনি বলেন, সম্প্রতি পাকিস্তানের একজন পার্লামেন্ট সদস্য বলেছেন ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে পাকিস্তান, এ বক্তব্য সঠিক নয়।

পার্লামেন্টে দেয়া ওই বক্তব্যের পর কয়েক হাজার পাকিস্তানি নাগরিক রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন এবং তেলআবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে ইসলামাবাদকে হুঁশিয়ারি করেন।

বিএনপির কাছে অন্তত ৪ আসন চায় খেলাফত মজলিস

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ