শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

পরমাণু আলোচনায় ইরান যাচ্ছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরমাণু চুক্তি ও ইরানের বিভিন্ন কারাগারে বন্দি যুক্তরাজ্যের নাগরিকদের মুক্তির ব্যাপারে আলোচনার জন্য ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জারেমি হান্ট আজ সোমবার এই প্রথমবারের মত তেহরান সফরে যাচ্ছেন। খবর এএফপি’র।

গত সপ্তাহে জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, তেহরান বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে করা তাদের পারমাণবিক চুক্তির বিভিন্ন শর্ত মেনে চলছে।

যুক্তরাষ্ট্র এ আন্তর্জাতিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাটকীয়ভাবে তেহরানের ওপর চাপ বৃদ্ধি এবং একতরফা ইরানের বিরুদ্ধে কয়েক দফা অবরোধ আরোপ করে।

ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর হান্টের এ সফর অনুষ্ঠিত হচ্ছে। এটি পশ্চিমা দেশের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম তেহরান সফর।

লন্ডনে দেয়া এক বিবৃতিতে হান্ট বলেন, ‘ইরানের পারমাণবিক হুমকি দূর করে মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল করার ক্ষেত্রে ইরানের পারমাণবিক চুক্তিটি বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ।

পরমাণু সংক্রান্ত অবরোধ থেকে পরিত্রাণ পেতে ইউরোপীয় প্রচেষ্টা বিষয়ে আলোচনার জন্য হান্ট ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এছাড়া সিরিয়া ও ইয়েমেন সংঘাতে ইরানের ভূমিকা এবং বন্দি থাকা ব্রিটেন ও ইরানের দ্বৈত নাগরিকদের চলমান বিভিন্ন মামলার বিষয় নিয়েও হান্টের আলোচনার কথা রয়েছে।

নির্বাচন সফল করতে বিএনপির ৪ কৌশল

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ