শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

কেমন হওয়া উচিৎ শিশুশিক্ষার পরিবেশ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন হারুন
আওয়ার ইসলাম

সুসমাজ গড়ে তোলার প্রধান উপকরণ সুশিক্ষা। শিক্ষাই গড়ে তুলতে পারে সুসমাজ ও সুন্দর রাষ্ট্র। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে পারে সুশিক্ষা। ইতিহাসে তারাই বেঁচে আছেন এবং পৃথিবীর রাজ-সিংহাসন তাদেরই পদচুম্বন করেছ, যারা নিজেদের জ্ঞানের আলোয় উদ্ভাসিত করেছেন।

দূর্লভ হিরকখণ্ডের চেয়েও মূল্যবান সুশিক্ষা। শিক্ষার প্রাথমিক পর্যায় শিশুকাল। যাকে আমরা শিশুশিক্ষার সময় বলি। শিশুরা শিক্ষালাভ করে তদের চারপাশ থেকে; পরিবার, সমাজ, শিক্ষাঙ্গন ও পরিবেশ থেকে পাওয়া শিক্ষা নিয়েই বেড়ে উঠে।

উল্লেখযোগ্য শিক্ষাদীক্ষার অবকাঠামো যা একাডেমিক আকারে প্রতিষ্ঠিত (মাদরাসা, বিদ্যালয়)। সে জন্য মূল শিক্ষাটা এখান থেকেই পেয়ে থাকে শিশুরা। শিশুরা সবসময় আনন্দ ও খেলাধূলা পছন্দ করে। সাচ্ছন্দ পরিবেশে নিজেকে মেলে ধরে।

শিশুর মনের আনন্দই তার দেহমনের শক্তির উৎস। একজন শিশুর মেধা ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর জন্য সাচ্ছন্দ, আনন্দঘন ও সুন্দর পরিবেশের বিকল্প নেই।

কঠোর শাসন, নিয়ন্ত্রণ, প্রতিকুল পরিবেশ শিশুর শিক্ষাজীবনকে অনিশ্চয়তার পথে ঠেলে দেয়। বাবা, মা ও শিক্ষকের ভয়ে ভীত শিশু কখনই নিজের সুপ্ত মেধা ও প্রতিভার প্রকাশ ঘটাতে পারে না, সর্বক্ষণ ভীত-সন্ত্রস্ত থাকে। যার ফলে দেখা যায়, যারা শিক্ষা দিচ্ছেন তারাই শিশুশিক্ষাগ্রহণের পথে বড় বাধা হয়ে যাচ্ছেন।

শিশুদের শিক্ষার জন্য কেমন পরিবেশ দরকার এ ব্যাপারে কথা বলছিলাম টুঙ্গি দারুল উলূম মাদরাসার চর্থুত শ্রেণির ছাত্র আবদুল আহাদের বাবা আরিফুল ইসলামের সঙ্গে।

তিনি বলেন, শিশুদের জন্য খেলাধূলার মাঠ একটি গুরুত্বপূর্ণ বিষয়। খেলাধুলা করতে না পারলে তাদের মনজগতের বিকাশ ঘটে না। খোলামেলা পরিবেশ, যাতে করে আলো-বাতাস গ্রহণ করতে পারে।

তাদের শিক্ষকদেরও সচেতন হতে হবে। সামান্য ভুলে তাদের ধমক, কঠোর শাস্তি, কটু কথা না বলা। আদর যত্ন ভালোবাসা এবং স্নেহের ভাষায় তাদের সঙ্গে কথা বলা। তাদের সুবিধা অসুবিধার দিকে খেয়াল রাখা। অনেক সময় তাদের সমস্যা হয় কিন্তু ভয়ে বলতে পারে না। এ কারণে প্রত্যেকের দিকে বিশেষ নজর রাখা।

চট্টগ্রামের নুরানিয়া মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র আবদুল কাইয়ুমের বাবা শামিম হোসেনের কাছে শিশুদের শিক্ষার পরিবেশ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমার ছেলে মাদরসায় পড়ে। প্রতিদিন ব