শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

এজেন্সিগুলো ৫০০ জনের বেশি ওমরাহযাত্রী পাঠাতে পারবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন নিয়মে কোনো এজেন্সি সৌদি আরবে ৫০০ জনের বেশি ওমরাহযাত্রী পাঠাতে পারবে না। গতকাল রবিবার ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতি ওমরাহ এজেন্সি সর্বোচ্চ ৫০০ জন মুসল্লিকে পাঠাতে পারবে। তবে মুসল্লির সংখ্যা বেশি হলে প্রয়োজনে সংখ্যা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করবে সরকার।

এছাড়া বলা হয়েছে, ওমরাহ পালনকারী কোনো ব্যক্তি মারা গেলে বা অসুস্থ থাকার কারণে যথাসময়ে দেশে ফিরতে না পারলে তা কাউন্সেলরকে জানাতে হবে।

প্রতি বছর হিজরি শাওয়াাল মাসের ১৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে ওমরাহ পালনকারীরা যথাসময়ে দেশে ফিরেছেন মর্মে পরিচালক, হজ অফিস, ঢাকা বরাবর প্রতিবেদন দাখিল করতে হবে।

অন্তিম শয্যায় হজরত আবু বকর সিদ্দীক রা.-এর শেষ উক্তি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ