শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

বিএনপির কার্যালয়ে ভিড় দেখে সহ্য করতে পারেনি সরকার: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জন্য প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) দায়ী করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ‘সরকারের সকল দুষ্কর্মের দায়িত্ব নিয়েছে নির্বাচন কমিশন। এজন্যই আজ আমাদের উপর হামলা করা হয়েছে’

তিনি আরো বলেন, তফসিল ঘোষণার পর দলীয় কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীরা আসবেন এটা স্বাভাবিক। পুলিশ এসব নেতাকর্মীদের গ্রেফতার করেছে।

নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, তফসিলের পর কেন আক্রমণ? গণভবনের সামনে শোডাউন করলে আচরণবিধি লঙ্ঘন হয় না। বিএনপি অফিসের সামনে এলে হামলা, গ্রেফতার। আমরা এই সরকারের পদত্যাগ দাবি করছি।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, বুধবার বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের একটি দল কার্যালয়ের দিকে আসার সময় অন্যায়ভাবে পুলিশ তাদের ওপর গাড়ি উঠিয়ে দেয়। এ ঘটনাটি পরিকল্পিত।

এরপর পরই সরকার সমর্থিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ নিরীহ নেতাকর্মীদের ওপর গুলি চালায়। এতে বিএনপির ৫০ নেতাকর্মী আহত হন।

‘একঘণ্টার জন্যও নির্বাচন পিছিয়ে যাক আমরা চাই না’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ