শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

এবার প্লাস্টিকের গাড়ি আসছে বাজারে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লোহা নয়, এবার আপনাকে বহন করা গাড়িটি হবে প্লাস্টিকের! বিশ্বে এই প্রথম প্লাস্টিকের গাড়ি আনতে চলেছে টোকিও ইউনিভার্সিটি।

বিজ্ঞানীদের দাবি, প্লাস্টিকের বডি হওয়ায় অন্যান্য গাড়ির চেয়ে এই গাড়ির ওজন ৪০ শতাংশ কম।

তবে প্লাস্টিক বলে ঘাবড়ানোর কিছু নেই, বিভিন্ন ধরনের প্লাস্টিক ব্যবহার করায় যথেষ্ঠ শক্তপোক্তই হবে থ্রি-সিটার এই গাড়িটি, দেখতেও স্টাইলিশ, অন্যান্য গাড়ির থেকে উচ্চতা তুলনামূলক ভাবে কম।

বিজ্ঞানী মহলের বক্তব্য, সমমানের অন্য গাড়ির থেকে এই গাড়ির গতিবেগ হবে অনেকটাই বেশি, এতে জ্বালানিও লাগবে খানিকটা কম।

অভিনব গাড়ি তৈরিতে বরাবরই জাপানের অবদান রয়েছে। ২০২০ টোকিও অলিম্পিক্সে চালকহীন গাড়ি লঞ্চ করার পরিকল্পনা রয়েছে জাপানের, ২০২২ সাল থেকে ওই গাড়ি বাজারে আসবে।