মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪ বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান ‘দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিন’ মসজিদ উচ্ছেদ বন্ধে অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি জমিয়তের পল্টন থানার আহ্বায়ক কমিটি গঠন আসন্ন আলিম পরীক্ষা কেন্দ্র করে বোর্ডের জরুরি  নির্দেশনা ফেনীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড়ের দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ জন নিহতের ঘটনায় জমিয়তে উলামায়ে হিন্দের শোক কাতারে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত ১৩, আহত ৬৬

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ঐক্যফ্রন্টের সংলাপ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ড. কামাল হোসেনের নেতৃত্বে সংলাপে যোগ দিতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ঐক্যফ্রন্টের সংলাপ শুরুহয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পৌঁছান তারা। সন্ধ্যা ৭টা থেকে গণভবনের ব্যাংকুয়েট হলে এই সংলাপ শুরু হয়।

এর আগে, বিকেল ৫টা ২০ মিনিটে বেইলি রোডের ডা. কামালের বাসা থেকে রওনা দেয় ২১ সদস্যের প্রতিনিধি দল। সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে গণভবনে পৌঁছার পর শুরুতেই ভেতরে ঢোকেন ড. কামাল হোসেন।

পরে একে একে বিএনপি নেতা ড. মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, জমিরউদ্দিন সরকার, জেএসডি নেতা আ স ম আবদুর রবসহ অন্যরা ঢুকতে থাকেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে এ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। সংলাপে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের ২৩ প্রতিনিধি এবং গণফোরাম সভাপতি ড. কামালের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ২১ জন প্রতিনিধি অংশ নিচ্ছে। এতে জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি নিয়ে আলোচনা করার কথা রয়েছে।

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপের পর আগামীকাল ২ নভেম্বর গণভবনে বিকল্পধারার সঙ্গেও সংলাপে বসবে ১৪ দল। এরপর আগামী ৫ নভেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে সংলাপ হবে।

মহানবির কটূক্তিতে ফাঁসির আদেশ হওয়া আসিয়া বিবির বেকসুর খালাস!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ