শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

স্মার্টফোন চার্জ হবে মাত্র ৫ মিনিটে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হুয়াওয়ে মেইট টুয়েন্টি সিরিজের স্মার্টফোন ব্যবহারে চার্জের সমস্যা নিয়ে ভাবতে হবে না আর। মাত্র পাঁচ মিনিটের চার্জে সারাদিন ব্যবহার করা যাবে।

মেইট টুয়েন্টি সিরিজের ডিভাইসে রয়েছে ৪ হাজার ২০০ এমইএইচ ব্যাটারি। দ্রুত চার্জের জন্য রয়েছে তার ও তারবিহীন সুপার চার্জের সুবিধা। এর সঙ্গে রয়েছে চমকপ্রদ রিভার্স চার্জিং সিস্টেমসহ আরো অনেক কিছু।

চার্জ ফুরিয়ে গেলে আরেকটি মেইট স্মার্টফোনের সঙ্গে পাশাপাশি ধরেই চার্জ করা যাবে। চার্জারের নিরাপত্তা নিশ্চিত করতে এই ফোনে জার্মানির টিইউভি সার্টিফাইড ব্যাটারি ব্যবহার করা হয়েছে তাতে।

চীনের সাংহাইতে অত্যাধুনিক এ ফ্লাগশিপ ফোনটি উদ্বোধন করা হয় গত শুক্রবার। এছাড়াও হুয়াওয়ে মেইট টুয়েন্টি সিরিজের চারটি আলাদা সংস্করনে রয়েছে বন আইডি (ভয়েস রিকগনিশন) প্রযুক্তি।

এর মাধ্যমে ব্যাবহারকারীর ভয়েসের মাধ্যমে সহজেই ফোনটি আনলক করা যাবে। এছাড়া আঙুলের ছাপ এবং থ্রিডি ফেইস আইডির মাধ্যমেও ফোনটি আনলক করা যাবে।

সূত্র: সিএনএন

সংবর্ধনা বিষয়ে কোনো অপপ্রচারে কান দেবেন না: প্রস্তুতি সভায় আলেমগণ
‘বেফাকভুক্ত কোনো মাদরাসা মাওলানা সাদ অনুসারী হলে বহিস্কার’

-এটি