মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিশ্বের প্রথম ফাইভ জি ফোন অানলো চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের রাইজিং স্টার শাওমি বিশ্বের প্রথম ফাইভ জি ফোন আনলো। এতে থাকছে ১০ জিবি র‌্যাম এবং অধিক মেগাপিক্সেলের ক্যামেরা।

গত জুলাই মাস থেকে শাওমি মি মিক্স থ্রি ফোনটি সম্পর্কে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হয়। অবশেষে ফোনটি চীনের বাজারে অবমুক্ত করা হয়।

মি মিক্স থ্রি ফোনটিতে ফাইভ জি নেটওয়ার্ক সমর্থন করবে। এটি শাওমির প্রথম ফাইভ জি ফোন। এছাড়াও এতে থাকছে ১০ জিবি র‌্যাম।

ফোনটিতে আছে স্লাইডার ক্যামেরা। এর আগে অপো ফাইন্ড এক্স ফোনে একই ধরনের ডিজাইন দেখা গিয়েছিল। কিছুদিন আগে এক প্রতিবেদন মারফর জানা গিয়েছিল ৬ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি রম স্টোরেজের এই ফোনের দাম হবে ৫১০ মার্কিন ডলার। ৬ জিবি র‌্যামের আরেকটি ভার্সন পাওয়া যাবে ১২৮ জিবি রম ভার্সনে। এর দাম হবে ৫৫৫ মার্কিন ডলার।

এছাড়াও ৮ জিবি র‌্যামের একটি ভার্সন মিলবে ১২৮ জিবি স্টোরেজে। এটি পাওয়া যাবে ৬০০ মার্কিন ডলারে। ৮ জিবি র‌্যামের সঙ্গে ২৫৬ জিবি রমের আরেকটি ভার্সন পাওয়া যাবে ৬৪৫ মার্কিন ডলারে।

মি মিক্স থ্রি মডেলের ফোনটিতে থাকছে স্যামসাংয়ের কিউএইচডি প্লাস অ্যামোলিড ডিসপ্লে। এই ফোনের ভেতরে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট। এর সেলফি ক্যামেরা হবে ২০ মেগাপিক্সেলের।

আরো পড়ুন-
৭ বছরে নেপালে ১৫টি প্লেন বিধ্বস্ত
জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ