বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে ২ বোনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকাগামী কর্ণফুলী ট্রেনের নিচে কাটা পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার শিমরাইলকান্দি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুই বোন জেলার বিজয়নগর উপজেলার চরইসলামপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে শিরিনা (১৪) ও পুষ্প (১০)।

নিহতের বোন ফেরদোসা বেগম বলেন, বিকেলে কাউতলী এলাকা থেকে তারা শিমরাইলকান্দি এলাকায় আমার বাসায় আসার জন্য রেললাইনের ওপর দিয়ে হেঁটে আসছিলো। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলী ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশনে প্রবেশ করার সময় তারা ট্রেনের নিচে কাটা পড়ে। এতে তারা সেখানেই মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে, তারপর তা ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এসআই ছানাউল ইসলাম ।

মিরসরাইয়ে ‘জঙ্গি আস্তানা’য় অভিযানে ২ মরদেহ উদ্ধার

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ