মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হুয়াওয়ের ‘অক্টোবর উৎসব’, স্মার্টফোনে বিশেষ ছাড়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে ‘অক্টোবর উৎসব’ নামে মাসব্যাপী একটি ক্যাম্পেইন চালু করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। এ উৎসব চলাকালীন সময়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তিনটি স্মার্টফোনের দাম কমিয়েছে।

বুধবার (৩ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চালু হয়েছে কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ‘অক্টোবর উৎসব’ নামে একটি ক্যাম্পেইন চালু করেছে হুয়াওয়ে। এ ক্যাম্পেইন চলাকালে হুয়াওয়ে ওয়াই ফাইভ প্রাইম ২০১৮ স্মার্টফোনটি কেনা যাবে ১০ হাজার ৫৯০ টাকায়, হুয়াওয়ে ওয়াই সিক্স প্রাইম ২০১৮ স্মার্টফোনটি কেনা যাবে ১২ হাজার ৪৯০ টাকায় এবং হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৮ স্মার্টফোনে থাকছে নিশ্চিত এক হাজার টাকা ক্যাশব্যাক।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই ক্যাম্পেইন চলাকালে স্মার্টফোন ক্রেতারা বিশেষ মূল্য ছাড়, ক্যাশব্যাক এবং ইন্টারনেটের বান্ডেল অফার উপভোগ করতে পারবেন।

৩১ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ৬৪টি জেলার সবকটি হুয়াওয়ে ব্র্যান্ড শপ ও অনুমোদিত মোবাইল আউটলেট থেকে হুয়াওয়ের নির্দিষ্ট মডেলের মোবাইল ফোন ক্রয়ে এ অফারগুলো পাওয়া যাবে।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া সৌদি সরকার দুই সপ্তাহও টিকবে না: ট্রাম্প

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ