শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

বাংলাদেশের ৫টি দর্শনীয় স্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস। বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশেই দিবসটি পালন করা হচ্ছে। দেশের পর্যটন শিল্পের জন্য পর্যটকদের কাছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে।

১.বান্দরবান: পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে পার্বত্য-জেলা বান্দরবান। এখানকার বিভিন্ন স্থানের কথা উল্লেখ করেছেন অনেকে। বান্দরবানের নীলগিরি তার প্রিয় একটি স্থান। পাহাড়, নদী, ঝর্ণা এবং সবুজ এসব কিছু মিলিয়ে অনেকের প্রিয় পার্বত্য এই জেলা।

বাংলাদেশের অনেকের কাছে ভ্রমণের আকর্ষণীয় স্থান বান্দরবান

প্রধান আকর্ষণ রয়েছে এখানে অবস্থিত নাফাখুম ঝর্না। জেলার থানচি উপজেলায় অবস্থিত। এটাকে বাংলাদেশের অন্যতম জলপ্রপাত হিসেবে ধরা হয়। নীলাচল পর্যটন কেন্দ্র রয়েছে একটি।

আগামী সংসদে দেখা যেতে পারে ডজনখানেক আলেম সাংসদ

২. কক্সবাজার: বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার, অনেকের পছন্দের তালিকায় রয়েছে। এখানে শুধু দেশি পর্যটকরা যান না, বিদেশি পর্যটকদের আনাগোনা চোখে পড়ে। ১১১ কি.মি. সমুদ্র সৈকত অনেকের পছন্দ।

বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার

এছাড়া এখানকার বিভিন্ন দ্বীপ যেমন মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া, শাহপরি, সেন্টমার্টিন দ্বীপ বেশ আকর্ষনীয়।

৩. সিলেট: সিলেটের জাফলং, বিছানাকান্দি, রাতারগুল এসব স্থানের স্থান রয়েছে পছন্দের তালিকায়। সাথে রয়েছে চা বাগানের ওপর বাড়তি আকর্ষণ। উত্তর-পূর্বের জেলা অনেকগুলো স্থান রয়েছে দেখার মত।

টাঙ্গুয়ার হাওর

এর খুব কাছেই উত্তরে ভারতের খাসিয়া জৈন্তিয়া পাহাড়। এ জেলায় ছোট বড় মিলিয়ে মোট ৮২টি হাওড়-বিল রয়েছে।

৪. সেন্টমার্টিন: যারা শুধু সমুদ্রের নীল পানি আর নিরিবিলি সময় কাটাতে চান তাদের কাছে পছন্দের জায়গা সেন্টমার্টিন।