শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

‘কাতার প্রতিবছর বাংলাদেশকে আড়াই মিলিয়ন টন গ্যাস সরবরাহ করবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম কাতারের প্রভাবশালী আশশারক পত্রিকায় বাংলাদেশ-কাতার সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন। সাক্ষাৎকারটি আওয়ার ইসলামের পাঠকদের জন্য আরবি থেকে ভাষান্তর করেছেন মুজাহিদুল ইসলাম

বাংলাদেশ-কাতারের সম্পর্ক বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন,
বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও কাতারের মধ্যে চমৎকার ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে; বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কাতার বাংলাদেশকে প্রথম দিকেই স্বীকৃতি দিয়েছে, দেশনির্মাণ ও উন্নয়নে সে সময়ের বাংলাদেশের নেতৃত্বকে তারা সমর্থন দিয়েছে, এখনো সমর্থন দিয়ে আসছেন।

অধিকন্তু বাংলাদেশকে স্বীকৃতি দিতে অপরাপর আরব ও ইসলামি দেশগুলোকে তারা উৎসাহ জুগিয়েছেন। এ দৃষ্টিকোণ থেকে দু দেশের মধ্যে চমৎকার ও দীর্ঘ সম্পর্কের ইতিহাস রয়েছে।

বর্তমানে কাতারে অবস্থানকারী মন্ত্রী বলেন, অভিজ্ঞতা ও জনশক্তি সরবরাহের মাধ্যমে বাংলাদেশ কাতারের অভাবনীয় উন্নয়নে মৌলিকভাবে অবদান রাখছে।

তিনি আরো বলেন, কাতার বিশ্বের অন্যতম ধনী দেশ; এখানে ব্যবসা-বাণিজ্যে ও বিনিয়োগের অনেক অনেক সুযোগ আছে।

শাহরিয়ার আলম কাতারি বিনোয়গকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান।

তিনি বলেন, কাতার-বাংলাদেশ ক্লাব কাতারি বিনিয়োগকারীদের বাংলাদেশের বিনিয়োগ-সুবিধা সম্পর্কে পরিচয় করিয়ে দিতে ভূমিকা রাখবে, পাশাপাশি বাংলাদেশ সরকার বৈদেশিক বিনিয়োগ সম্প্রসারণে উন্মুখ হয়ে আছে, তাছাড়া বাংলাদেশ এখন অর্থনীতিতে দ্রুত অগ্রসর দেশগুলোর অন্যতম।

আপনার মাদরাসার জন্য নিন কওমি ম্যানেজমেন্ট সফটওয়্যার

মন্ত্রী নিশ্চিত করেন, তার দেশ কাতারের সাথে বাণিজ্যিক ও বিনিয়োগের সম্পর্ককে গভীর করতে এবং তা সর্বোচ্চ পর্যায় নিতে খুবই আগ্রহী।

কাতাà¦